নাগরপুরের এসিল্যান্ড তারিন মসরুরের করোনা শনাক্ত

টাঙ্গাইল প্রতিনিধি
০১ জুন ২০২০, ০৩:৪৯আপডেট : ০১ জুন ২০২০, ১১:২০

নাগরপুরের এসিল্যান্ড তারিন মসরুরের করোনা শনাক্ত

টাঙ্গাইলের নাগরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তারিন মসরুর করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। রবিবার (৩১ মে) রাতে পাওয়া নমুনা পরীক্ষার রিপোর্টে তার করোনা পজিটিভ এসেছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. রোকনুজ্জামান এই তথ্য নিশ্চিত করেছেন।

ডা. মো. রোকনুজ্জামান খান বলেন, 'এসিল্যান্ড তারিন মসরুর গত বুধবার জ্বর, ঠান্ডা, সর্দি, কাশি থাকায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসে নমুনা দিয়ে যান। পরে বৃহস্পতিবার তার নমুনা ঢাকায় পাঠানো হয়। রবিবার রাতে নমুনার ফলাফলে তার করোনা পজিটিভ আসে।'

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ ফয়েজুল ইসলাম বলেন, 'উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তারিন মসরুর পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে গত ২২ মে শরীরে জ্বর অনুভব করেন। পরে ওই সময় থেকে তিনি তার বাসায় আইসোলেশনে রয়েছেন। রবিবার রাতে তার করোনা পজিটিভ রিপোর্ট আসে। এ বিষয়ে জেলা প্রশাসক সার্বক্ষণিক খোঁজ খবর রাখছেন। তিনি এসিল্যান্ডের চিকিৎসার বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করবেন।'

প্রসঙ্গত, সর্বশেষ পাওয়া রিপোর্ট অনুযায়ী এই উপজেলায় এসিল্যান্ড, পুলিশ ও স্বাস্থ্যকর্মীর স্বামীসহ ২২ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

/এএইচ/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ