করোনা রোগী ও মৃতদের পরিবহনে অ্যাম্বুলেন্স সেবা চালু

নারায়ণগঞ্জ প্রতিনিধি
০৩ জুন ২০২০, ১৭:৫১আপডেট : ০৩ জুন ২০২০, ২০:৫৩

করোনা রোগী ও মৃতদের পরিবহনে অ্যাম্বুলেন্স সেবা চালু

করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের হাসপাতালে আনা-নেওয়া ও মৃত ব্যক্তিদের বিনা খরচে পরিবহন করতে অ্যামুলেন্স সেবা চালু করেছে নারায়ণগঞ্জের মডেল ডি ক্যাপিটাল গ্রুপ। প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক মাসুদুজ্জামান এর পক্ষ থেকে বুধবার (৩ জুন) দুপুরে নগরীর চাষাঢ়ায় নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে থেকে এই সেবার উদ্বোধন করেন প্রধান নির্বাহী কর্মকর্তা সামসুল হক রিপন।

মডেল গ্রুপের প্রশাসনিক কর্মকর্তা অরূপ কুমার সাহা জানান, অ্যামুলেন্স স্বল্পতার কারণে নারায়ণগঞ্জে করোনায় আক্রান্তদের বহনে মানুষকে নানাভাবে দুর্ভোগ পোহাতে হচ্ছে। তাই সামাজিক দায়বদ্ধতা থেকে মডেল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মাসুদুজ্জামান বিনা খরচে এই এ্যাম্বুলেন্স সেবা চালু করেছেন।

তিনি আরও জানান, নির্ধারিত হটলাইনে ফোন করলে তাৎক্ষনিক এই অ্যামুলেন্স নিদিষ্ট স্থানে পৌঁছে যাবে এবং করোনা রোগী বা লাশ বহন করবে। জরুরি সেবায় নিয়োজিত এই অ্যাম্বুলেন্সটি যাতে কেউ অপব্যবহার করতে না পারে, সেজন্য নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ওয়ার্ড কাউন্সিলরদের মাধ্যমে এটি পরিচালিত হবে। কাউন্সিলর ছাড়া অন্য কারও ফোনে এই সেবা প্রদান করা হবে না। প্রায় ৩০ লাখ টাকা মূল্যের শীতাতপ নিয়ন্ত্রিত এই এ্যাম্বুলেন্সে অক্সিজেনসহ বিছানার ব্যবস্থা রয়েছে।

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
চার অঞ্চলে ঝড়ের আভাস
চার অঞ্চলে ঝড়ের আভাস
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের