পানিতে ডুবে জমজ ভাইসহ তিন শিশুর মৃত্যু

যশোর প্রতিনিধি
০৩ জুন ২০২০, ২৩:০০আপডেট : ০৩ জুন ২০২০, ২৩:০৪

যশোর

যশোরের চৌগাছা ও অভয়নগরে পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে। এদের মধ্যে দুই বছর বয়সী যমজ ভাই রয়েছে। বুধবার (৩ জুন) সকাল ও দুপুরে তারা মারা যায়। এসময় আহত হয় আরও এক শিশু।

নিহত তিন শিশু হচ্ছে চৌগাছা উপজেলার মাঠচাকলা গ্রামের দীন মোহাম্মদের ছেলে আমির হামজা (৬) এবং অভয়নগর উপজেলার সিদ্দিপাশা গ্রামের মাজেদ শেখের ছেলে যমজ সন্তান মো. হাসান (২) ও মো. হোসাইন (২)।

আমির হামজার চাচা জোহর আলী জানান, বুধবার সকালে আমির হামজা ও শিশির (৭) নামে দুই শিশু বাড়ির পাশে বিলের পানিতে খেলছিল। সকাল সাড়ে ৯টার দিকে তারা বিলের মধ্যে একপাশে খুঁড়ে রাখা গর্তে পড়ে যায়। স্থানীয়দের সহায়তায় পরিবারের সদস্যরা তাদের উদ্ধার করে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক আমির হামজাকে মৃত ঘোষণা করেন। অসুস্থ হয়ে পড়া শিশিরকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। সে মাঠ-চাকলা গ্রামের জাহিদুল ইসলামের ছেলে।

হাসান ও হোসাইনের চাচা হাফিজুর রহমান শেখ জানান, বেলা সাড়ে ১২টার দিকে বাড়ির উঠানে খেলছিল হাসান ও হোসাইন। তাদের বাবা আব্দুল মাজেদ শেখ মাঠে কাজ করছিলেন। মা বাড়ির পাশে ধান শুকাচ্ছিলেন। তারা খেলতে খেলতে উঠোনের পাশের গর্তের পানিতে পড়ে যায়। শিশু দুটিকে দেখতে না পেয়ে তাদের মা খুঁজতে থাকেন। একপর্যায়ে তিনি গর্তের পানিতে শিশু দুটিকে ভাসতে দেখেন। এরপর প্রতিবেশীদের সহায়তায় তাদের উদ্ধার করা হয়। হাসপাতালে নিয়ে যাওয়ার পথে একটার দিকে তারা মারা যায়।

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী