নদী বন্দরে ‘নো মাস্ক, নো এন্ট্রি’

নারায়ণগঞ্জ প্রতিনিধি
০৩ জুন ২০২০, ২৩:১৯আপডেট : ০৩ জুন ২০২০, ২৩:১৯

নারায়ণগঞ্জ নদী বন্দর

'নো মাস্ক, নো এন্ট্রি' নীতি অনুসরণ করে নারায়ণগঞ্জ নদীবন্দর থেকে পাঁচটি রুটে যাত্রী পরিবহন করা হচ্ছে। সামাজিক দূরত্ব নিশ্চিত করে টিকিট কেটে জীবনানুনাশক টানেল দিয়ে লঞ্চঘাটে যেতে হচ্ছে প্রতিটিকে যাত্রীকে। ঘাটের প্রবেশমুখে বসানো হয়েছে থার্মাল স্ক্যানার, যাতে কোনও অবস্থাতেই শরীরের তাপামাত্রা বেশি নিয়ে কোনও যাত্রী লঞ্চ ভ্রমন করতে না পারেন।

বুধবার (৩ জুন) দুপুরে নারায়ণগঞ্জ নদী বন্দরের লঞ্চটার্মিনাল গিয়ে দেখা যায়, লঞ্চঘাটে মাস্ক না পড়ে কাউকে প্রবেশ করতে দিচ্ছে না। মাস্ক পড়লেই টিকেট কাটতে দিচ্ছে। তবে ভিন্ন জেলা থেকে নারায়ণগঞ্জে আসা যাত্রীদের অনেকের মুখেই মাস্ক পড়তে দেখা যায়নি। এদিকে মাস্ক না পরে কেউ লঞ্চ ঘাটে এসে টিকিট কিনতে চাইলে তাকে ফিরিয়ে দেওয়া হচ্ছে। মাস্ক পরে এলেই তার কাছে টিকিট বিক্রি করা হচ্ছে।

এ ব্যাপারে নারায়ণগঞ্জ বিআইডব্লিউটিএর যুগ্মপরিচালক মাসুদ কামাল জানান, নারায়ণগঞ্জ নদী বন্দরে স্বাস্থ্যবিধি শতভাগ কার্যকর করা হচ্ছে। 'নো মাস্ক, নো এন্ট্রি'সহ থার্মাল স্ক্যানার দিয়ে তাপমাত্রা মাপা, জীবানুনাশক টানেল পার হয়ে যাত্রীদের লঞ্চঘাটে প্রবেশ করা এবং লঞ্চে সামাজিক দূরত্ব নিশ্চিতের বিষয়টি তদারকি করা হচ্ছে।'

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি