কার্ভাডভ্যান চাপায় পুলিশ সদস্য নিহত, আহত আরও ৪

নারায়ণগঞ্জ প্রতিনিধি
০৪ জুন ২০২০, ১৪:২৭আপডেট : ০৪ জুন ২০২০, ১৪:৪৭

নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে কার্ভাডভ্যান চাপায় আব্দুল হান্নান (৫৫) নামের একজন পুলিশ সদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৪ জন। বুধবার (৪ জুন) রাত ২টার দিকে এশিয়ান হাইওয়ে সড়কের জামপুর সিংলাবো এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

তালতলা তদন্ত কেন্দ্রের ইনচার্জ আহসান উল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহত পুলিশ সদস্য মুন্সিগঞ্জ জেলার গজারিয়া থানার ইমামপুর এলাকার আব্দুল আজিজ সরদারের ছেলে। তিনি তালতলা তদন্তকেন্দ্রের পুলিশ সদস্য হিসেবে কর্মরত ছিলেন এবং রাতে দায়িত্ব পালন করছিলেন।

জানা যায়, বৃহস্পতিবার রাতে ডিউটিতে বের হয় পুলিশ সদস্যরা। এসময় নিজস্ব যানবাহন না থাকায় মহাসড়কে নিষিদ্ধ সিএনজিতে ডিউটি করেন তারা। পরে রাত ২টার দিকে একটি মালবাহী কার্ভাডভ্যান সিএনজিটিকে ধাক্কা দিলে সেখানেই তার মৃত্যু হয়। গুরুতর আহত হয় সিএনজি চালক ও পুলিশের আরও ৩ সদস্য।

তালতলা তদন্ত কেন্দ্রের ইনচার্জ আহসান উল্লাহ বলেন, 'রাতে ডিউটিরত অবস্থায় মালবাহী কার্ভাডভ্যান চাপা দিলে এক পুলিশ সদস্য মারা যান। আহত হন সিএনজি চালকসহ পুলিশের আরও ৩ সদস্য। চালকসহ কার্ভাডভ্যানটি আটকের চেষ্টা চলছে।'

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম