সড়ক দুর্ঘটনায় অন্তঃসত্ত্বা ননদ ও ভাবীর মৃত্যু

চুয়াডাঙ্গা প্রতিনিধি
০৪ জুন ২০২০, ১৫:১১আপডেট : ০৪ জুন ২০২০, ১৫:১৪

সড়ক দুর্ঘটনায় অন্তঃসত্ত্বা ননদ ও ভাবীর মৃত্যু

চুয়াডাঙ্গার দামুড়হুদায় মোটরসাইকেল ও আলমসাধুর মুখোমুখি সংঘর্ষে একজন অন্তঃসত্ত্বা নারীসহ একই পরিবারের দুজন নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছে আরও একজন। তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতরা হলেন- দামুড়হুদা উপজেলার হাতিভাঙ্গা গ্রামের জিনারুল আলীর স্ত্রী তানিয়া খাতুন (২৬) ও তার অন্তঃসত্ত্বা ননদ রোমানা খাতুন (২২)।

বুধবার (৩ জুন) দিবাগত রাতে উপজেলার চুয়াডাঙ্গা-দামুড়হুদা সড়কের কোষাঘাটা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

দামুড়হুদা থানার ওসি (তদন্ত) মামুনুর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বুধবার সন্ধ্যায় মোটরসাইকেলযোগে চুয়াডাঙ্গা থেকে হাতিভাঙ্গা এলাকায় যাচ্ছিলেন একই পরিবারের মনির হোসেন, তানিয়া খাতুন ও রোমানা খাতুন। পথিমধ্যে কোষাঘাটা এলাকায় পৌঁছালে উল্টো দিক থেকে আসা একটি আলমসাধুর সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় তানিয়া খাতুন ও রোমানা খাতুনসহ মোটরসাইকেল চালক মনির গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়া হলে তানিয়া খাতুনকে কর্তব্যরত চিকিৎসক ডা. শাকিল আরসালান মৃত ঘোষণা করেন এবং পরে চিকিৎসাধীন অবস্থায় অন্তঃসত্ত্বা রোমানা খাতুনের মৃত্যু হয়। তারা সম্পর্কে ভাবী ও ননদ।

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের