প্রথমবারের মতো আম পরিবহনে ‘ম্যাঙ্গো স্পেশাল’ ট্রেন চালু

রাজশাহী প্রতিনিধি
০৫ জুন ২০২০, ২২:৪২আপডেট : ০৫ জুন ২০২০, ২৩:৩৯

প্রথমবারের মতো আম পরিবহনে ‘ম্যাঙ্গো স্পেশাল’ ট্রেন চালু

চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী-ঢাকা রুটে চলাচলকারী ‘ম্যাঙ্গো স্পেশাল ট্রেনে’র অনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। ট্রেনটি চাঁপাই থেকে রাজশাহী হয়ে শুক্রবার (৫ জুন) বিকেল ৫টা ৫০মিনিটে রাজশাহী রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে গেছে। দেশের ইতিহাসে প্রথমবারের মতো আম পরিবহনে এধরনের ট্রেন চালু করা হলো।  

রেলওয়ে সূত্রে জানা গেছে, ট্রেনটি বিকাল ৪টায় চাঁপাইনবাবগঞ্জ রেলস্টেশন থেকে ১ হাজার কেজি (২৫ মণ) আম নিয়ে ঢাকার উদ্দেশে ছেড়ে যায়। পথে রাজশাহী স্টেশনে ট্রেনে আম উঠানোর জন্য যাত্রা বিরতি করে। রাজশাহী রেলওয়ে স্টেশন থেকে ২ হাজার ৬০০ কেজি আম, সারদা স্টেশন থেকে ৫০০ কেজি, আমনুরা স্টেশন থেকে ১ হাজার কেজি, কাঁকনহাট স্টেশন থেকে ৪০০ কেজি আম নিয়ে ঢাকার উদ্দেশে রওনা হয়। এছাড়া ৩৬টি কার্টন ও টুকরি লিচু ট্রেনে তোলা হয়।

এর আগে রাজশাহী রেলওয়ে স্টেশনে ম্যাঙ্গো স্পেশাল ট্রেনটির উদ্বোধন করেন সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। বিকেল ৫টা ৫০ মিনিটে বাংলাদেশ রেলওয়ে পশ্চিমাঞ্চল আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিশেষ পার্সেল এই ট্রেনের যাত্রার উদ্বোধন করেন মেয়র।

পশ্চিমাঞ্চল রেলওয়ের সূত্র জানিয়েছে, চাঁপাইনবাবগঞ্জ থেকে যখন ঢাকা যাবে তখন ট্রেনটির নাম হবে ‘ম্যাংগো স্পেশাল ট্রেন ২’। আর ঢাকা থেকে চাঁপাইনবাবগঞ্জ ফেরার পথে নাম হবে ‘ম্যাংগো স্পেশাল ট্রেন ১’। ট্রেনটি সপ্তাহে প্রতিদিন চলাচল করবে। ট্রেনটিতে মোট ছয়টি ওয়াগন (মালগাড়ি) থাকবে। প্রতিটি ওয়াগনে ৪৫ হাজার কেজি আম পরিবহন করা যাবে। আম ছাড়াও সব ধরনের শাকসবজি, ফলমূল, ডিমসহ কৃষিজাত পণ্য বহন করা হবে। ট্রেনটিতে চাঁপাইনবাবগঞ্জ থেকে এক কেজি আমের ভাড়া লাগবে এক টাকা ৩০ পয়সা। আর রাজশাহী রেলস্টেশন থেকে এক কেজি আম ঢাকার বিমানবন্দর, তেজগাঁও বা কমলাপুর রেলস্টেশনে পরিবহন করতে খরচ পড়বে ১ টাকা ১৮ পয়সা। এছাড়া নিয়মানুযায়ী ট্রেন ছাড়ার আগে যে কেউ তাদের মালামাল বুকিং দিতে পারবেন।

প্রথমবারের মতো আম পরিবহনে ‘ম্যাঙ্গো স্পেশাল’ ট্রেন চালু

বাংলাদেশ রেলওয়ে পশ্চিমাঞ্চলের মহাব্যবস্থাপক (জিএম) মিহির কান্তি গুহ জানান, আমরা চাচ্ছি এই ট্রেনের সার্ভিসটি চালু থাকুক। রাজশাহী অঞ্চলে প্রচুর, ফল ও সবজি উৎপাদন হয়। এই ট্রেনে ফল ও সবজি ঢাকায় কম খরচে নিয়ে যাওয়া সম্ভব হবে। এতে করে কুরিয়ার ও পরিবহন খরচ অনেক কমে যাবে।

তিনি আরও জানান, অনেক সময় দেখা যায় রাজশাহীতে ৪০ টাকা কেজি আম হলে সেটি ঢাকায় ৭০ থেকে ৮০ টাকা দরে বিক্রি হয়। কারণ কুরিয়ার ও পরিবহন খরচের কারণে দামটা বেশি হয়ে যায়। মূলত বাজার স্থিতিশীল রাখার জন্য এমন উদ্যোগ গ্রহণ করেছে সরকার।

চাঁপাইনবাবগঞ্জ থেকে বিকাল ৪টায় রেলওয়ে স্টেশন থেকে ঢাকার উদ্দেশে গেছে মালবাহী স্পেশাল ম্যাংগো ট্রেন। চাঁপাইনবাবগঞ্জ রেলস্টেশনে মালবাহী ট্রেনটিতে আম উঠিয়ে উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি মো. আবদুল ওদুদ, সংসদ সদস্য ফেরদৌসী ইসলাম জেসী ও জেলা প্রশাসক এজেডএম নূরুল হক।

চাঁপাইনবাবগঞ্জ রেলওয়ে স্টেশন মাস্টার মো. মনিরুজ্জামান জানান, প্রথম দিন ১ হাজার কেজি আম চাঁপাইনবাবগঞ্জ রেলওয়ে স্টেশন থেকে বুক করা হয়। চাঁপাইনবাবগঞ্জ থেকে কেজি প্রতি আমের ভাড়া ১ টাকা ৩০ পয়সা নির্ধারণ করা হয়েছে। ট্রেন ছাড়ার আধা ঘণ্টার পূর্ব পর্যন্ত মালামাল বুকিং দেওয়া যাবে।

আরও খবর: 

আম পরিবহনে বিশেষ ট্রেন ‘ম্যাংগো স্পেশাল’

 

 

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী