ঝড়ে অটোরিকশায় গাছচাপা পড়ে গ্রামীণ ব্যাংক কর্মকর্তা নিহত

সিরাজগঞ্জ প্রতিনিধি
০৬ জুন ২০২০, ০৬:৪৭আপডেট : ০৬ জুন ২০২০, ০৬:৫৫

গাছচাপা পড়া সিএনজি অটোরিকশা সিরাজগঞ্জের কামারখন্দে ঝড়ে গাছচাপায় সিএনজি অটোরিকশা যাত্রী নিহত হয়েছেন। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে। নিহত যাত্রী শরিফুল ইসলাম খান (৩২) গ্রামীণ ব্যাংকের কামারখন্দের চৌবাড়ি শাখার প্রকল্প কর্মকর্তা (পিও) হিসেবে কর্মরত ছিলেন। সদর থানার উপ-পরিদর্শক (এসআই) আলী জাহান এ তথ্য নিশ্চিত করেন।

শরিফুল উল্লাপাড়ার বড়হর ইউনিয়নের দুর্গপুর তেতুঁলিয়া গ্রামের সাইদুর রহমান খানের ছেলে।

সদর থানার উপ-পরিদর্শক (এসআই) আলী জাহান জানান, শরিফুল শুক্রবার সন্ধ্যায় কামারখন্দের জামতৈল বাজার থেকে সিএনজি অটোরিকশায় চৌবাড়ি কর্মস্থলে যাচ্ছিলেন। জামতৈল কৃষি কারিগরি কলেজের সামনে এলে অটোরিকশাটি ঝড়ের কবলে পড়ে। ঝড়ে গাছ উপড়ে অটোরিকশাটির ওপর পড়লে চাপা খেয়ে গুরুতর আহত হন তিনি। স্থানীয়রা তাকে উদ্ধার সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হাসপাতালে পাঠান। পথে তিনি মারা যান বলে জরুরি বিভাগের চিকিৎসক ডা. শামীমুল ইসলাম জানান। লাশ পরে উদ্ধার করে হাসপাতাল মর্গে রাখা হয়েছে। 

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আধুনিক জীবনে ফেসবুকের ভূমিকা, তদন্তে জেরেমি অ্যালেন
আধুনিক জীবনে ফেসবুকের ভূমিকা, তদন্তে জেরেমি অ্যালেন
একটি আমগাছ, পাহাড়ি ঢলে অলৌকিকভাবে বেঁচে গেলেন এক নেপালি
একটি আমগাছ, পাহাড়ি ঢলে অলৌকিকভাবে বেঁচে গেলেন এক নেপালি
জামায়াতের তুলনায় আওয়ামী লীগের অপরাধ লঘুই বলা যায়: রাশেদ খাঁন
জামায়াতের তুলনায় আওয়ামী লীগের অপরাধ লঘুই বলা যায়: রাশেদ খাঁন
ভারতের ‘লবণের রাজধানী’ কোন রাজ্য
ভারতের ‘লবণের রাজধানী’ কোন রাজ্য
সর্বাধিক পঠিত
বঙ্গোপসাগরে জাল ফেলতেই ধরা পড়লো ৮০ মণ ইলিশ
বঙ্গোপসাগরে জাল ফেলতেই ধরা পড়লো ৮০ মণ ইলিশ
চীনের কাছ থেকে ২৫ টাকা ইউনিট দরে বিদ্যুৎ যাবে জাতীয় গ্রিডে
চীনের কাছ থেকে ২৫ টাকা ইউনিট দরে বিদ্যুৎ যাবে জাতীয় গ্রিডে
সচিবালয়ের ১৯ তলায় তিন সাপ, শিক্ষা মন্ত্রণালয়ে আতঙ্ক 
সচিবালয়ের ১৯ তলায় তিন সাপ, শিক্ষা মন্ত্রণালয়ে আতঙ্ক 
চীনের সহায়তায় ঢাকায় ১০ হাজার কোটি টাকার আবাসন প্রকল্প হচ্ছে: প্রতিমন্ত্রী   
চীনের সহায়তায় ঢাকায় ১০ হাজার কোটি টাকার আবাসন প্রকল্প হচ্ছে: প্রতিমন্ত্রী   
আজ রাতেই আংশিক চন্দ্রগ্রহণ, বাংলাদেশ থেকে কী দেখা যাবে?
আজ রাতেই আংশিক চন্দ্রগ্রহণ, বাংলাদেশ থেকে কী দেখা যাবে?