গোসল করতে নেমে নিখোঁজ দুই যুবকের লাশ উদ্ধার

টাঙ্গাইল প্রতিনিধি
০৮ জুন ২০২০, ১৭:৪০আপডেট : ০৮ জুন ২০২০, ১৭:৪১

বংশাই নদী টাঙ্গাইলের ঘাটাইলে বংশাই নদীতে গোসল করতে নেমে ডুবে গিয়ে নিখোঁজ দুই যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার (৮ জুন) দুপুরের দিকে উপজেলার আঙ্গারখোলা এলাকায় ব্রিজ সংলগ্ন বংশাই নদীতে এক যুবকের লাশ ভেসে ওঠে। এর আগে গতকাল রবিবার অপর যুবকের লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। 

নিহতরা হলেন, উপজেলার ছনখোলা গ্রামের আব্দুল বাছেদের ছেলে আব্দুল্লাহ আল নোমান ও একই গ্রামের রহমান আলী খানের ছেলে ফরমান হোসেন খান ওরফে ফারুক।

টাঙ্গাইল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. সফিকুল ইসলাম বলেন, ‘দুই যুবক মিলে রবিবার দুপুরে অন্যান্য বন্ধুদের সঙ্গে ফুটবল খেলা শেষ করে বংশাই নদীতে গোসল করতে নামেন। এক পর্যায়ে তারা দুই জন পানিতে ডুবে যান। পরে স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দিলে ওইদিন ডুবুরি দল গিয়ে বিকালে একজনের মৃতদেহ উদ্ধার করে। আজ সোমবার দুপুরে অপর যুবকের লাশ নদীতে ভেসে উঠে।’

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান