চার দেশে আমদানি-রফতানি: আপাতত চালু হচ্ছে না বাংলাবান্ধা স্থলবন্দর

পঞ্চগড় প্রতিনিধি
০৮ জুন ২০২০, ১৯:৪৮আপডেট : ০৮ জুন ২০২০, ১৯:৫৯

পঞ্চগড়ে জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠক পাথর ছাড়া উল্লেখযোগ্য জরুরি পণ্য আমদানি না হওয়ায় আপাতত চালু হচ্ছে না পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার চতুর্দেশীয় স্থলবন্দর বাংলাবান্ধা। তবে করোনার ভয়াবহ পরিস্থিতির কিছুটা উন্নতি হলে আবারও সচল হয়ে উঠবে স্থলবন্দরটি। সোমবার (৮ জুন) দুপুরে পঞ্চগড় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক জরুরি বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গত ২৫ মার্চ থেকে সব ধরনের আমদানি-রফতানি বন্ধ রয়েছে চতুর্দশীয় এই স্থলবন্দর দিয়ে।

পঞ্চগড়ে জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে পঞ্চগড়-১ আসনের সংসদ সংসদ সদস্য মজাহারুল হক প্রধান, পুলিশ সুপার মোহাম্মদ ইউসুফ আলী, সিভিল সার্জন ডা ফজলুর রহমান, আমদানি-রফতানিকারক অ্যাসোসিয়েশনের সভাপতি মেহেদী হাসান খান বাবলা, বাংলাবান্ধা স্থলবন্দরের ম্যানেজার কাজী আল তারিকসহ প্রশাসনের কর্মকর্তা ও বন্দর সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

পঞ্চগড় জেলা আমদানি-রফতানিকারক অ্যাসোসিয়েশন স্বাস্থ্যবিধি মেনে বাংলাবান্ধা স্থলবন্দরে আমদানি-রফতানি চালু করার আবেদন করে। নাম প্রকাশ না করার শর্তে সভার এক সদস্য জানান, বাংলাবান্ধা স্থলবন্দরের বিপরীতে শিলিগুড়ি শহর করোনার কারণে রেড অ্যালার্ট ও লকডাউন চলছে। আখাউড়া স্থলবন্দর চালুর পর আবারও করোনা সংক্রমণের কারণে বন্ধ ঘোষণা করাসহ বিভিন্ন বিষয়ে ঐক্যমতে পৌছানোয় আপাতত বাংলাবান্ধা স্থলবন্দরেও আমদানি- রফতানি বন্ধ থাকবে।

জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিন জানান, ‘সবার মতামত এবং দেশের অর্থনীতিসহ সার্বিক দিক বিবেচনা করে বন্দর চালু করা হবে। আগে সেখানকার স্বাস্থ্যবিধি মেনে চলার বিষয়টি পর্যবক্ষেণ করা হবে। করোনা ঝুঁকি বিবেচনায় আপাতত বন্দরটি বন্ধ থাকছে। তবে শিগগির আবারও বৈঠকের মাধ্যমে চালুর বিষয়ে আলোচনা করা হবে।’

পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য মজাহারুল হক প্রধান বলেন, ‘আমাদের আরও কিছুদিন অপেক্ষা করা উচিত। তবে ভয়াবহ পরিস্থিতির কিছুটা উন্নতি হলে আবারও সচল হয়ে উঠবে বাংলাবান্ধা স্থলবন্দর।’

 

 

 

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি