মানিকগঞ্জে বজ্রাঘাত ও পানিতে ডুবে দুজনের মৃত্যু

মানিকগঞ্জ প্রতিনিধি
০৯ জুন ২০২০, ১৬:৩২আপডেট : ০৯ জুন ২০২০, ১৬:৩৮

মানিকগঞ্জ মানিকগঞ্জে বজ্রাঘাত ও পানিতে ডুবে দুজনের মৃত্যু হয়েছে। সোমবার (৮ জুন) বেলা দেড়টার দিকে বজ্রাঘাতে লিটন হাসান (১৮) নামে এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়। সদর উপজেলার আটিগ্রাম ইউনিয়নের মির্জানগর গ্রামে এই ঘটনা ঘটে।

নিহত লিটন ওই গ্রামের আমান উল্লাহ দেওয়ানের ছেলে। সে স্থানীয় রাজিবপুর কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র।

আটিগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূরে আলম সরকার জানান, দুপুরে লিটন নিজ বাড়ির আঙিনায় বাবা-মায়ের সঙ্গে গৃহস্থালি কাজ করছিল। এ সময় বজ্রপাত হলে সে ঘটনাস্থলেই মারা যায়। জানাজা শেষে তার মরদেহ দাফনের প্রস্তুতি চলছে।

এদিকে, নানাবাড়িতে বেড়াতে এসে জেলার সিংগাইরে পানিতে ডুবে নাসিম খান (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার বেলা ১২টার দিকে জামির্ত্তা ইউনিয়নের জাইল্যা গ্রামে এমএবি ইটভাটার পুকুরে ডুবে তার মৃত্যু হয়। নাসিম একই উপজেলা ধল্লা ইউনিয়নের মেদুলিয়া গ্রামের আবুল কালাম খানের ছেলে।

নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, নাসিম জাইল্যা গ্রামে তার নানার বাড়িতে বেড়াতে আসে। দুপুরে পুকুর পাড়ে খেলার একপর্যায়ে পানিতে পড়ে তার মৃত্যু হয়।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী