কালিয়াকৈর পৌরসভার নারী প্যানেল মেয়রের করোনায় মৃত্যু

গাজীপুর প্রতিনিধি
০৯ জুন ২০২০, ২১:১৬আপডেট : ০৯ জুন ২০২০, ২১:১৯

গাজীপুরের কালিয়াকৈর পৌরসভার সংরক্ষিত নারী আসনের কাউন্সিলর ও প্যানেল মেয়র হাজেরা বেগম

গাজীপুরের কালিয়াকৈর পৌরসভার সংরক্ষিত নারী আসনের কাউন্সিলর ও প্যানেল মেয়র হাজেরা বেগম (৫৫) করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। সোমবার মধ্যরাতে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

কাউন্সিলর হাজেরা বেগম কালিয়াকৈর পৌরসভার ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী আসনের কাউন্সিলর ও প্যানেল মেয়র-২ ছিলেন। তিনি কালিয়াকৈর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের চান্দরা পল্লীবিদ্যুৎ এলাকার আব্দুল লতিফ দেওয়ানের স্ত্রী।

কালিয়াকৈর পৌরসভার মেয়র মজিবুর রহমান জানান, গত কয়েকদিন আগে করোনা উপসর্গ নিয়ে ঢাকার ইউনাইটেড হাসপাতালে ভর্তি হন হাজেরা বেগম। নমুনা পরীক্ষা পর তার শরীরে করোনা ভাইরাস (কোভিড-১৯) শনাক্ত হয়। পরে তাকে ঢাকার আনোয়ার খান মডার্ন হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেখান থেকে তাকে জাপান-বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। ওই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাত ১১টার দিকে তিনি মারা যান।

কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী হাফিজুল আমিন জানান, মঙ্গলবার উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে স্বাস্থ্যবিধি মেনে জানাজা শেষে তাকে দাফন করা হয়েছে।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম