সাড়ে ৭ ঘণ্টা পর শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে ফেরি চলাচল শুরু

মুন্সীগঞ্জ প্রতিনিধি
১০ জুন ২০২০, ২০:১১আপডেট : ১০ জুন ২০২০, ২০:১১

শিমুলিয়া ঘাটে ফেরিতে তোলা হচ্ছে যানবাহন সাড়ে সাত ঘণ্টা বন্ধ থাকার পর বুধবার (১০ জুন) সন্ধ্যা সাড়ে ৬টা থেকে মুন্সীগঞ্জ-মাদারীপুরের শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে। পদ্মা সেতুর কাজের সুবিধার জন্য বুধবার সকাল ১১টা থেকে ফেরিসহ এ নৌরুটে সব  যান চলাচল বন্ধ রাখা হয়েছিল। বিআইডব্লিউটিসির শিমুলিয়া ঘাটের উপমহাব্যবস্থাপক মো. শফিকুল ইসলাম এ তথ্য জানান।

তিনি জানান, পদ্মা সেতুর ৩১তম স্প্যান বসানোর কাজের সুবিধার জন্য শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে ফেরি, লঞ্চ, স্পিডবোট, ট্রলারসহ সব ধরনের জলযান চলাচল বন্ধ রাখা হয়েছিল। সন্ধ্যা সাড়ে ৬টা থেকে ফেরি চলাচল পুনরায় শুরু হয়েছে।

শফিকুল ইসলাম আরও জানান, ঘাটে তেমন কোনও যাত্রীবাহী যান নেই। দুইটি ফেরি এরই মধ্যে যান নিয়ে রওনা দিয়েছে। তবে ৮০-৯০টি পণ্যবাহী ট্রাক ঘাটে রয়েছে।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান