করোনা আক্রান্ত হওয়ায় ছাদ থেকে লাফিয়ে রোগীর আত্মহত্যা

রাজবাড়ী প্রতিনিধি
১১ জুন ২০২০, ২৩:১২আপডেট : ১২ জুন ২০২০, ০০:০৮

লাশ রাজবাড়ীতে তপন দত্ত (৪৫) নামে এক করোনা আক্রান্ত রোগী ছাদ থেকে লাফিয়ে আত্মহত্যা করেছেন।

বৃহস্পতিবার (১১ জুন) সন্ধ্যায় পৌর শহরের বিনোদপুর এলাকায় এ ঘটনা ঘটে। তপন দত্তের পিতার নাম নিত্যলাল দত্ত।

এলাকাবাসী জানান, বুধবার বিকালে তপন দত্ত জানতে পারেন তিনি করোনা পজিটিভ। এতে তিনি ভীষণ ঘাবড়ে যান। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে জেলা স্বাস্থ্য বিভাগের সদস্যরা তার বাড়ি পরিদর্শন করে আসার পরই তিনিসহ তার পরিবারের লোকজন বাড়ি থেকে পালিয়ে যায়। বিকেলে স্বাস্থ্য বিভাগের সদস্যরা দ্বিতীয় দফায় তপন দত্তের বাড়িতে গিয়ে তাকে না পেয়ে রাত ১০টার মধ্যে হাজির হতে বলে যায়। সন্ধ্যা ছয়টার দিকে বাড়ি থেকে আধা কিলোমিটার দূরে ভাজনচালা মোড়ে নির্মাণাধীন একটি ভবনের তিনতলা থেকে লাফিয়ে পড়ে গুরুতর আহত হন তপন।

রাজবাড়ী সদর থানার ওসি স্বপন কুমার মজুমদার জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গুরুতর আহত অবস্থায় তপন দত্তকে উদ্ধার করে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে। তবে হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম