স্বেচ্ছাসেবক লীগ নেতাকে গুলি করে হত্যা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১২ জুন ২০২০, ১০:২২আপডেট : ১২ জুন ২০২০, ১০:২২

রাশেদ কামাল চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় দুর্বৃত্তের গুলিতে রাশেদ কামাল (৪০) নামে এক স্বেচ্ছাসেবক লীগ নেতার মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১১ জুন) রাত ৯টার দিকে উপজেলার নানুপুর বাজারের নবিদুর রহমান শাহ মাজার গেইটের সামনে এ ঘটনা ঘটে।

ফটিকছড়ি থানার ওসি বাবুল আক্তার এ তথ্য নিশ্চিত করেছেন। এই ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে বলে তিনি জানান।

নিহত রাশেদ কামাল ফটিকছড়ি উপজেলার নানুপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ছিলেন।

ওসি বাবুল আক্তার বাংলা ট্রিবিউনকে বলেন,  সড়কের পাশে একটি দেয়াল নির্মাণের কাজ তদারকি করার সময় দুর্বৃত্তরা রাশেদ কামালকে লক্ষ্য করে গুলি করে চলে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে- সেখানে কর্তব্যরত চিকিৎসক রাশেদকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, এই ঘটনায় তার পরিবার থানায় মামলা দায়ের করেছে। মামলায় সন্দেহভাজন কয়েকজনকে আসামি করা হয়েছে। কারা এই ঘটনা ঘটিয়েছে পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে।

/এফএস/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম