চাকরিতে পুনর্বহাল ও মামলা প্রত্যাহারের দাবিতে শ্রমিকদের সমাবেশ

নারায়ণগঞ্জ প্রতিনিধি
১২ জুন ২০২০, ২৩:০১আপডেট : ১২ জুন ২০২০, ২৩:০২

চাকরিতে পুনর্বহাল ও মামলা প্রত্যাহারের দাবিতে শ্রমিকদের সমাবেশ

নারায়ণগঞ্জে চাকরিচ্যুত শ্রমিকদের চাকরিতে পুনর্বহাল ও তাদের বিরুদ্ধে দায়ের মামলা প্রত্যাহার এবং গ্রেফতার শ্রমিকের মুুক্তির দাবিতে পৃথক বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। শুক্রবার (১২ জুন) সকালে ফতুল্লার পশ্চিম মাসদাইর এনায়েতনগর এলাকার শোভন গ্রুপের শোভন সিল্ক এন্ড নিটিং মিলস কারখানার শ্রমিকরা এই বিক্ষোভ মিছিল করে।

শ্রমিকরা বলেন, শোভন গ্রুপের দুই শতাধিক শ্রমিককে করোনার কারণে এক মাসের সাধারণ ছুটির পর চাকরিতে যোগদান করতে দেওয়া হয়নি। এদের মধ্যে ২০-২৫ বছর কর্মরত শ্রমিকও রয়েছেন। মালিক আলাপ আলোচনার নামে কালক্ষেপণ করছেন। করোনা পরিস্থিতিতে কর্মহীন হয়ে শ্রমিকরা অনাহারে-অর্ধাহারে পরিবার নিয়ে মানবেতর জীবন যাপন করছে। প্রশাসনে ও বিকেএমইএ-তে লিখিত অভিযোগ দিলেও এ বিষয়ে সমাধানের জন্য কেউ এগিয়ে আসেনি।

একইদিন বিকালে ফতুল্লার কায়েমপুর এলাকার ফকির নিট ওয়্যারের শ্রমিকরা গার্মেন্টেসে হামলা-ভাঙচুরের মামলা প্রত্যাহার ও গ্রেফতার শ্রমিক সাগরের মুক্তির দাবিতে শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ।

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যুক্তরাষ্ট্র-চীন বাণিজ্য যুদ্ধবিরতির মেয়াদ বাড়লো
যুক্তরাষ্ট্র-চীন বাণিজ্য যুদ্ধবিরতির মেয়াদ বাড়লো
এশিয়ান গেমসে ১৭ বছরের ওহাশির বিশ্বরেকর্ড
এশিয়ান গেমসে ১৭ বছরের ওহাশির বিশ্বরেকর্ড
ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু
ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু
জবির ক্যাফেটেরিয়ায় খাবার তৈরিতে অস্বাস্থ্যকর পরিবেশ, ক্ষুব্ধ শিক্ষার্থীরা
জবির ক্যাফেটেরিয়ায় খাবার তৈরিতে অস্বাস্থ্যকর পরিবেশ, ক্ষুব্ধ শিক্ষার্থীরা
সর্বাধিক পঠিত
জাতিসংঘে নাম পরিবর্তনের ঘোষণা, নতুন পরিচয়ে আত্মপ্রকাশ করলো যে ক্ষুদ্র দেশ
জাতিসংঘে নাম পরিবর্তনের ঘোষণা, নতুন পরিচয়ে আত্মপ্রকাশ করলো যে ক্ষুদ্র দেশ
ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
অনুষ্ঠানে জাতীয় সংগীতের সময় শেখ হাসিনার ছবি, চেয়ারম্যানকে দায়িত্ব থেকে অব্যাহতি
অনুষ্ঠানে জাতীয় সংগীতের সময় শেখ হাসিনার ছবি, চেয়ারম্যানকে দায়িত্ব থেকে অব্যাহতি
ইলিশের দাম কেজিতে কমেছে ৩০০ টাকা, বাজারে বেড়েছে সরবরাহ
ইলিশের দাম কেজিতে কমেছে ৩০০ টাকা, বাজারে বেড়েছে সরবরাহ
বাংলাদেশে আসাটাই ভুল হয়েছে: নাশকতায় সম্পৃক্ততার সন্দেহে গ্রেফতার ভারতীয়
বাংলাদেশে আসাটাই ভুল হয়েছে: নাশকতায় সম্পৃক্ততার সন্দেহে গ্রেফতার ভারতীয়