চাটমোহরে সাবেক ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা

পাবনা প্রতিনিধি
১৫ জুন ২০২০, ০৬:০০আপডেট : ১৫ জুন ২০২০, ০৬:০৪

হাবিবুর রহমান হাবিব

পাবনার চাটমোহরে ছাত্রলীগের অভ্যন্তরীণ কোন্দলের জেরে প্রতিপক্ষের অস্ত্রাঘাতে হাবিবুর রহমান হাবিব (২১) নামের এক সাবেক ছাত্রলীগ নেতা খুন হয়েছেন।

রবিবার (১৪ জুন) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে উপজেলার হান্ডিয়ালে এ ঘটনা ঘটে। নিহত হাবিব উপজেলার হান্ডিয়াল নিকিড়িপাড়া গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে।

হান্ডিয়াল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকির হোসেন জানান, বিকেলে ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক  রাসেল আহম্মেদের গ্রুপের সঙ্গে  সাবেক সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান হাবিব ও তার সঙ্গীদের কথা কাটাকাটি হয়। পরে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে বালিকা বিদ্যালয়ের গলিতে একদল যুবক হাবিব ও নাসিরকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে পালিয়ে যায়। স্থানীয়রা তাদের উদ্ধার করে বাজারেই পল্লী চিকিৎসকের কাছে প্রাথমিক চিকিৎসা দেওয়ার চেষ্টাকালে হাবিব মারা যান। গুরুতর আহত নাসিরকে চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।

চাটমোহর সার্কেলের সহকারী পুলিশ সুপার সজীব শাহরীন জানান, ধারালো অস্ত্রাঘাতে হাবিব নামের একজন মারা গেছে। আগে থেকেই এলাকার আধিপত্য বিস্তার নিয়ে স্থানীয় ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে অভ্যন্তরীণ কোন্দল ছিল। রবিবার বিকেলে ক্রিকেট খেলা নিয়ে কথা কাটাকাটির জেরে হাবিবকে অস্ত্রাঘাত করা হয় বলে জানা গেছে।

হান্ডিয়াল ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি শামিম আহমেদ জানান, ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাসেলের সঙ্গে হাবিবের ঝামেলার কথা তিনি শুনেছেন। তবে কে বা কারা ঘটনার সঙ্গে জড়িত তা তিনি জানেন না।

উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল আলিম জানান, নিহত হাবিব হান্ডিয়াল ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও চাটমোহর সরকারি কলেজে বিএ প্রথম বর্ষের ছাত্র ছিলেন। এমন হত্যাকাণ্ড কারোই কাম্য নয়। ঘটনার সঙ্গে ছাত্রলীগের কারও সম্পৃক্ততা পেলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে