মা-বাবার কবরের পাশে দাফন করা হবে বদর উদ্দিন আহমদ কামরানকে

সিলেট প্রতিনিধি
১৫ জুন ২০২০, ১২:৩৯আপডেট : ১৫ জুন ২০২০, ১২:৩৯

বদর উদ্দিন আহমদ কামরান সিলেটের মানিকপীর (রহ.) টিলায় মা-বাবার কবরের পাশে দাফন করা হবে সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র এবং আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য বদর উদ্দিন আহমদ কামরানকে। এরআগে তার মরদেহ নেওয়া হবে মাছিমপুরে তার বাসায়। সোমবার (১৫ মে) দুপুর সাড়ে ১১টায় বিষয়টি নিশ্চিত করেন মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ।

তিনি জানান, বাসা থেকে ছড়ারপার জামে মসজিদে নিয়ে যাওয়ারপর কামরানের প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। এরপর তার মরদেহ নিয়ে যাওয়া হবে মানিকপীর টিলায়। সেখানে আরেক দফা জানাজা শেষে তার লাশ দাফন করা হবে। সবই করা হবে স্বাস্থ্যবিধি মেনে।

আসাদ উদ্দিন আহমদ আরও জানান, জানাজার নামাজ কয়টার দিকে অনুষ্ঠিত হবে তা নির্ধারণ হয়নি। লাশ আসার পর পরই নির্ধারণ করা হবে।  সরকারি নির্দেশনা ও আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে পরামর্শক্রমে বদরউদ্দিন আহমদ কামরানকে দাফন করা হবে বলে জানান তিনি।

উল্লেখ্য, করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায়  রবিবার (১৪ জুন ২০২০) দিবাগত রাত পৌনে ৩টার দিকে রাজধানীর সম্মিলিতি সামরিক হাসপাতালে (সিএমএইচ) ইন্তেকাল করেন বদর উদ্দিন আহমদ কামরান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৯ বছর। সিলেট সিটি করপোরেশনের প্রথম নির্বাচিত মেয়র বদর উদ্দিন আহমদ কামরান দুই মেয়াদে মেয়র নির্বাচিত হয়ে ২০০৩ সাল থেকে ২০১৩ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন। তিনি আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন এবং টানা প্রায় ২০ বছর সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করেছেন।

বদর উদ্দিন আহমদ কামরান স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

আরও পড়ুন- 

সিলেটের সাবেক মেয়র কামরান আর নেই

/এফএস/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম