সাপের কামড়ে নারীসহ দুই জনের মৃত্যু হয়েছে মেহেরপুরে। তারা হলেন মেহেরপুর সদর উপজেলার আমঝুপি ইউনিয়নের খোকসা গ্রামের মল্লিকপাড়ার নুর ইসলামের স্ত্রী ছিতারন নেছা (৪৭) ও বুড়িপোতা ইউনিয়নের গোভীপুর গ্রামের দক্ষিণপাড়ার মৃত ফকির মহাম্মদের ছেলে কৃষক জালাল উদ্দীন (৫৮)।
মঙ্গলবার (১৭ জুন) দিবাগত রাতে নিজ ঘরে ঘুমিয়ে থাকা অবস্থায় বিষাক্ত সাপ কামড় দিলে অসুস্থ্ হয়ে পড়েন ছিতারন নেছা। এসময় পরিবার ও প্রতিবেশীরা তাকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এদিকে সদর উপজেলার বুড়িপোতা ইউনিয়নের গোভীপুর গ্রামে ঘরে ঘুমন্ত অবস্থায় একটি বিষধর সাপে জালাল উদ্দীনকে কামড় দিলে তিনিও অসুস্থ হয়ে পড়েন । সঙ্গে সঙ্গে তাকে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।








