বাবুনগরীকে অব্যাহতি, আহমদ শফীর উত্তরসূরি শেখ আহমদ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১৭ জুন ২০২০, ১৭:৩৯আপডেট : ১৭ জুন ২০২০, ১৯:০০

  আল্লামা জুবায়ের বাবুনগরী, আল্লামা আহমদ শফী ও আল্লামা শেখ আহমদ। (ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত)

হেফাজতে ইসলামের আমির আল্লামা আহমদ শফী আমৃত্যু হাটহাজারী মাদ্রাসার মহাপরিচালক পদে থাকবেন বলে সিদ্ধান্ত নিয়েছে মাদ্রাসার শুরা কমিটি। বুধবার সকাল ১০টা থেকে বিকেল সোয়া ৩টা পর্যন্ত চলা কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

নাম প্রকাশে অনিচ্ছুক এক হেফাজত নেতা এ তথ্য নিশ্চিত করেছেন।

বাংলা ট্রিবিউনকে তিনি জানিয়েছেন, একই বৈঠকে মাদ্রাসার বর্তমান সহযোগী পরিচালক হেফাজত মহাসচিব আল্লামা জুনায়েদ বাবুনগরীকে মাদ্রাসার সব দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তার স্থলে মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাওলানা শেখ আহমদকে সহযোগী পরিচালকের দায়িত্ব দেওয়া হয়। হেফাজতে ইসলামের আমিরের মৃত্যুর পর শেখ আহমদই মাদ্রাসার মহাপরিচালকের দায়িত্ব পালন করবেন।

একটি সূত্র জানায়, উপমহাদেশে অন্যতম ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠান দারুল উলুম হাটহাজারীতে মুহাদ্দিস হিসেবে ২০১৮ সালের মে মাসে যোগ দেন শাইখুল হাদিস আল্লামা শেখ আহমদ। বাংলাদেশের কওমি অঙ্গনে হাদিসের জনপ্রিয় শিক্ষক হিসেবে পরিচিত রয়েছে তার। তিনি এর আগে চট্টগ্রামের উবাইদিয়া নানুপুর মাদরাসার শাইখুল হাদিস হিসেবে কর্মরত ছিলেন। তাকে আল্লামা শাহ আহমদ শফী’র অন্যতম খলিফা বা সহযোগী বলা হয়ে থাকে। 

বৈঠকে উপস্থিত একজন শুরা সদস্য জানান, মঙ্গলবার (১৭ জুন) সকাল সোয়া ১০টার দিকে হাটহাজারী দারুল উলুম মাদ্রাসার মজলিসে শুরার বৈঠক শুরু হয়। বিকেল ৩টা পর্যন্ত চলা ওই বৈঠকের শুরুতে জুনায়েদ বাবুনগরীকে রাখা হয়নি। গণমাধ্যমে এ খবর প্রকাশ হওয়ায় পরে দুপুরে তাকে বৈঠকে ডাকা হয়। ডেকে বৈঠকের সিদ্ধান্তগুলো জানিয়ে দেওয়া হয়। এর ফলে ওই মাদ্রাসা থেকে চাকরিচ্যুত হয়ে গেলেন মাওলানা বাবুনগরী। 

বাবুনগরীকে না রাখার বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক এক হেফাজতে ইসলাম নেতা জানিয়েছেন, বাবুনগরী শুরা কমিটির সদস্য নন, তাই তাকে বৈঠকে রাখা হয়নি।

তবে মাদ্রাসার আরেকটি সূত্র জানিয়েছে, ২০১৭ সালে অনুষ্ঠিত শুরা কমিটির বৈঠকে আল্লামা জুনায়েদ বাবুনগরীকে শুরা সদস্য করা হয়। ওই সময় তাকে মাদ্রাসার সহযোগী পরিচালক করা হয়।
যদিও সম্প্রতি একটি ভিডিও বার্তায় মাদ্রাসার মহাপরিচালক হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ আহমদ শফী জানিয়েছেন, 'কাউকে ভারপ্রাপ্ত মহাপরিচালক বা সহকারী পরিচালক পদ দেননি।'

মাদ্রাসা সূত্রে জানা যায়, ২০১৭ সালের পর আজই দ্বিতীয়বার বৈঠকে বসলো শুরা কমিটি। এই বৈঠক নিয়ে কেউ সরাসরি বক্তব্য না দিলেও সংশ্লিষ্ট সূত্রটি জানিয়েছে, হেফাজত আমির আল্লামা শাহ আহমদ শফী বার্ধক্যজনিত অসুস্থতাসহ নানা রোগে ভুগছেন। তাই, নিয়মতান্ত্রিকভাবে পরবর্তী মহাপরিচালক নির্বাচন করতেই এই বৈঠক ডাকা হয়েছে। বৈঠকে মৃত্যুবরণ করা সদস্যরা ছাড়া প্রায় সব শুরা সদস্য উপস্থিত ছিলেন বলে জানা গেছে।

মজলিসে শুরা সদস্যদের কয়েকজন হলেন, ঢাকার জামিয়া আরাবিয়া ইমদাদুল উলুম ফরিদাবাদ মাদ্রাসার পরিচালক ও হাইয়াতুল উলয়া কো-চেয়ারম্যান আল্লামা আব্দুল কুদ্দুস, ফরিদাবাদ মাদ্রাসার নায়েবে মুহতামিম ও বেফাক যুগ্ম-মহাসচিব মুফতি নুরুল আমিন, ঢাকার খিলগাঁও মাখজানুল উলুম মাদ্রাসার মাওলানা নুরুল ইসলাম জিহাদী, হাটহাজারীর আল জামিয়াতুল ইসলামিয়া হামিউচ্ছুন্নাহ মেখল মাদ্রাসার পরিচালক মাওলানা নোমান ফয়জী, ফটিকছড়ির জামিয়া উবাইদিয়া নানুপুর মাদ্রাসার পরিচালক মাওলানা সালাহউদ্দিন নানুপুরী ও হাটহাজারীর ফতেপুর মাদ্রাসার পরিচালক মাওলানা মাহমুদুল হাসান ফতেপুরী। 

আরও খবর:

মজলিসে শুরা কমিটির বৈঠক চলছে, রাখা হয়নি বাবুনগরীকে

বৈঠক শুরুর দুই ঘণ্টা পর ডাক পেলেন বাবুনগরী 

আজ শুরার বৈঠকে আল্লামা শফী কি বেছে নেবেন উত্তরসূরি?

/টিএন/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
খালি পেটে নাকি খাবারের পর? ফল খাওয়ার সঠিক সময় কোনটি
খালি পেটে নাকি খাবারের পর? ফল খাওয়ার সঠিক সময় কোনটি
মিথ্যা মামলা করায় বাদীর দুই বছরের কারাদণ্ড
মিথ্যা মামলা করায় বাদীর দুই বছরের কারাদণ্ড
চীন ও যুক্তরাষ্ট্রের প্রতি আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রত্যাশা বদলায়নি: যুক্তরাষ্ট্র সফরে শি জিনপিং
চীন ও যুক্তরাষ্ট্রের প্রতি আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রত্যাশা বদলায়নি: যুক্তরাষ্ট্র সফরে শি জিনপিং
আর্জেন্টিনা দলে দুঃসংবাদ
আর্জেন্টিনা দলে দুঃসংবাদ
সর্বাধিক পঠিত
ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
জাতিসংঘে নাম পরিবর্তনের ঘোষণা, নতুন পরিচয়ে আত্মপ্রকাশ করলো যে ক্ষুদ্র দেশ
জাতিসংঘে নাম পরিবর্তনের ঘোষণা, নতুন পরিচয়ে আত্মপ্রকাশ করলো যে ক্ষুদ্র দেশ
আজারবাইজানের সঙ্গে ভিসা অব্যাহতি চুক্তি সই
আজারবাইজানের সঙ্গে ভিসা অব্যাহতি চুক্তি সই
অনুষ্ঠানে জাতীয় সংগীতের সময় শেখ হাসিনার ছবি, চেয়ারম্যানকে দায়িত্ব থেকে অব্যাহতি
অনুষ্ঠানে জাতীয় সংগীতের সময় শেখ হাসিনার ছবি, চেয়ারম্যানকে দায়িত্ব থেকে অব্যাহতি
শাহবাজের অনুরোধে লংমার্চ স্থগিত করলো পাকিস্তানের জামায়াত 
শাহবাজের অনুরোধে লংমার্চ স্থগিত করলো পাকিস্তানের জামায়াত