মজলিসে শুরা কমিটির বৈঠক চলছে, রাখা হয়নি বাবুনগরীকে

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১৭ জুন ২০২০, ১১:৪৫আপডেট : ১৭ জুন ২০২০, ১৩:৪৮

হাটহাজারীর দারুল উলুম মাদ্রাসা, ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত চট্টগ্রামের হাটহাজারী দারুল উলুম মাদ্রাসার মজলিসে শুরা কমিটির বৈঠক শুরু হয়েছে। বুধবার (১৭ জুন) সকাল সোয়া ১০টার দিকে বৈঠক শুরু হয়েছে। তবে বৈঠকে মাদ্রাসার বর্তমান পরিচালনা কমিটির সহযোগী পরিচালক আল্লামা জুনায়েদ বাবুনগরীকে রাখা হয়নি।

নাম প্রকাশে অনিচ্ছুক এক হেফাজত নেতা জানিয়েছেন, বাবুনগরী শুরা কমিটির সদস্য না। তাই তাকে বৈঠকে রাখা হয়নি। বাবুনগরী মাদ্রাসায় অবস্থান করছেন বলে জানা গেছে।

তবে মাদ্রাসার আরেকটি সূত্র জানিয়েছে, ২০১৭ সালে অনুষ্ঠিত শুরা কমিটির বৈঠকে বাবুনগরীকে শুরা সদস্য করা হয়। ওই সময় তাকে মাদ্রাসার সহযোগী পরিচালক করা হয়। যদিও সম্প্রতি একটি ভিডিও বার্তায় মাদ্রাসার মহাপরিচালক হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ আহমদ শফী জানিয়েছেন, ‘কাউকে ভারপ্রাপ্ত মহাপরিচালক বা সহকারী পরিচালক পদ দেননি।’

মাদ্রাসা সূত্রে জানা যায়, ২০১৭ সালের পর আজ দ্বিতীয়বার বৈঠকে বসলো শুরা কমিটি। এই বৈঠক নিয়ে কেউ সরাসরি বক্তব্য না দিলেও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, হেফাজত আমির বার্ধক্যজনিত অসুস্থতাসহ নানা রোগে ভুগছেন। নিয়ম অনুযায়ী পরবর্তী মহাপরিচালক নির্বাচন করতেই এই বৈঠক ডাকা হয়েছে। বৈঠকে প্রায় সব শুরা সদস্য উপস্থিত রয়েছেন বলে জানা গেছে।

মজলিসে শুরার সদস্যদের কয়েকজন হলেন, ঢাকার জামিয়া আরাবিয়া ইমদাদুল উলুম ফরিদাবাদ মাদ্রাসার পরিচালক ও হাইয়াতুল উলয়া কো-চেয়ারম্যান আল্লামা আব্দুল কুদ্দুস, ফরিদাবাদ মাদ্রাসা নায়েবে মুহতামিম ও বেফাক যুগ্ম-মহাসচিব মুফতি নুরুল আমিন, ঢাকার খিলগাঁও মাখজানুল উলুম মাদ্রাসার মাওলানা নুরুল ইসলাম জিহাদী, হাটহাজারীর আল জামিয়াতুল ইসলামিয়া হামিউচ্ছুন্নাহ মেখল মাদ্রাসার পরিচালক মাওলানা নোমান ফয়জী, ফটিকছড়ির জামিয়া উবাইদিয়া নানুপুর মাদ্রাসার পরিচালক মাওলানা সালাহউদ্দিন নানুপুরী ও হাটহাজারীর ফতেপুর মাদ্রাসার পরিচালক মাওলানা মাহমুদুল হাসান ফতেপুরী।

আরও পড়ুন:

আজ শুরার বৈঠকে আল্লামা শফী কি বেছে নেবেন উত্তরসূরি?

/এসটি/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ভুলে বিপরীত লেনে উঠে যাওয়া মাইক্রোবাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষে নিহত ২
ভুলে বিপরীত লেনে উঠে যাওয়া মাইক্রোবাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষে নিহত ২
আশরাফুল-আমিরুলের নৈপুণ্যে শ্রীলঙ্কাকে উড়িয়ে দিলো বাংলাদেশ
আশরাফুল-আমিরুলের নৈপুণ্যে শ্রীলঙ্কাকে উড়িয়ে দিলো বাংলাদেশ
স্লিপার বাসে ‘পোড়া গন্ধ’ পেয়েও থামাননি চালক, আগুনে প্রাণ হারালেন ৯ জন 
স্লিপার বাসে ‘পোড়া গন্ধ’ পেয়েও থামাননি চালক, আগুনে প্রাণ হারালেন ৯ জন 
দুর্বল হচ্ছে গভীর নিম্নচাপ, সমুদ্র বন্দরগুলোতে ৩ নম্বর সংকেত বহাল 
দুর্বল হচ্ছে গভীর নিম্নচাপ, সমুদ্র বন্দরগুলোতে ৩ নম্বর সংকেত বহাল 
সর্বাধিক পঠিত
ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
জাতিসংঘে নাম পরিবর্তনের ঘোষণা, নতুন পরিচয়ে আত্মপ্রকাশ করলো যে ক্ষুদ্র দেশ
জাতিসংঘে নাম পরিবর্তনের ঘোষণা, নতুন পরিচয়ে আত্মপ্রকাশ করলো যে ক্ষুদ্র দেশ
আজারবাইজানের সঙ্গে ভিসা অব্যাহতি চুক্তি সই
আজারবাইজানের সঙ্গে ভিসা অব্যাহতি চুক্তি সই
অনুষ্ঠানে জাতীয় সংগীতের সময় শেখ হাসিনার ছবি, চেয়ারম্যানকে দায়িত্ব থেকে অব্যাহতি
অনুষ্ঠানে জাতীয় সংগীতের সময় শেখ হাসিনার ছবি, চেয়ারম্যানকে দায়িত্ব থেকে অব্যাহতি
শাহবাজের অনুরোধে লংমার্চ স্থগিত করলো পাকিস্তানের জামায়াত 
শাহবাজের অনুরোধে লংমার্চ স্থগিত করলো পাকিস্তানের জামায়াত