শ্রীমঙ্গলে কালিঘাট এলাকা লকডাউন

মৌলভীবাজার প্রতিনিধি
১৮ জুন ২০২০, ০১:০০আপডেট : ১৮ জুন ২০২০, ০৫:০৮

কালিঘাট লকডাউন

মৌলভীবাজার জেলার  শ্রীমঙ্গল উপজেলার   শহর ও শহরতলীর ৮টি এলাকায় রেড জোন ঘোষণার পর প্রথমে পৌর শহরের কালিঘাট এলাকাকে লকডাউন করেছে উপজেলা প্রশাসন  । 
বুধবার  (১৭ জুন) সকাল থেকে শ্রীমঙ্গল পৌর শহরের কালিঘাট এলাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মো.নজরুল ইসলাম, টিএইচও সাজ্জাদ হোসেন চৌধুরী এবং থানা পুলিশ সড়কে বাঁশের প্রতিবন্ধকতা তৈরি করে ওই এলাকা লকডাউন করে দেয় ।

এসময় কৃষিপণ্যবাহী যানবাহন ও হাসপাতালের রোগী ছাড়া অন্য যানবাহন ও জনসাধারণের আসা যাওয়া নিষেধ করেছে উপজেলা প্রশাসন।      

যদিও পুলিশের  কাছে নানা অজুহাতে  লকডাউন ভেঙে বের হওয়ার চেষ্টা করছেন সাধারণ মানুষজন। তবে বন্ধ রয়েছে  আশ পাশের দোকানপাট। 

গত সোমবার শ্রীমঙ্গল উপজেলার শহর ও শহরতলীর ৮ টি এলাকাকে রেড জোন হিসেবে চিহ্নিত করে জেলা স্বাস্থ্য বিভাগ।
রেড জোন এলাকাগুলো হলো পৌর এলাকার কালিঘাট রোড, শ্যামলী আবাসিক এলাকা, ক্যাথলিক মিশন রোড, সদর ইউনিয়নের উত্তর  রুপসপুর, সবুজবাগ, মুসলিমবাগ, লালবাগ এবং বিরাইমপুর এলাকা। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নজরুল ইসলাম বলেন, পৌর শহরের  কালিঘাট পয়েন্ট থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পর্যন্ত রেড জোন ঘোষণা করেছেন মৌলভীবাজার সিভিল সার্জন । এই এলাকায় এখন পর্যন্ত ৯ জন করোনা রোগী শনাক্ত করা হয়েছে। এ কারণে আজ বুধবার  সকাল থেকে এই এলাকা লক ডাউন করা হয়েছে। হাসপাতালের রোগী ও কৃষিপণ্যবাহী গাড়ি ছাড়া অন্য কোনও যানবাহন চলাচল নিষিদ্ধ করা হয়েছে।

তিনি বলেন, ওই এলাকায় লকডাউন থাকা অবস্থায় মুদি দোকান ও ওষুধের দোকান ছাড়া সব ধরনের দোকানপাট বন্ধ থাকবে। সরকারি আইন না মানলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম