ছাত্রদল নেতা হত্যা মামলায় স্বেচ্ছাসেবক লীগ নেতা রিমান্ডে

দিনাজপুর প্রতিনিধি
১৮ জুন ২০২০, ১৪:৫১আপডেট : ১৮ জুন ২০২০, ১৪:৫৬

 সংগঠনবিরোধী কাজের দায়ে রজবকে জেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতির পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে

সদ্য অব্যাহতিপ্রাপ্ত দিনাজপুর জেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি আবু ইবনে রজবকে আবারও পাঁচ দিন রিমান্ডের আবেদন মঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার (১৮ জুন) দুপুরে পুলিশের সাত দিনের রিমান্ড আবেদনের পরিপ্রেক্ষিতে তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন দিনাজপুর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (কাহারোল-বোচাগঞ্জ) মোছাম্মত শারমীন আক্তার। বোচাগঞ্জ উপজেলার ছাত্রদল নেতাকে হত্যা মামলায় তাকে রিমান্ডে নেওয়া হয়। এরআগে, সোমবার হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রকে হত্যার মামলায় তার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন আদালত।

জানা যায়, গত ১১ জুন দুপুর ২টায় দিনাজপুর শহরের বাহাদুর বাজার এলাকায় নিজ মালিকানাধীন হোটেল আফিয়া ইন্টারন্যাশনাল থেকে জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আবু ইবনে রজবকে গ্রেফতার করে পুলিশ। এদিকে বিকাল সাড়ে ৪টায় স্বেচ্ছাসেবক লীগ নেতার মুক্তির দাবিতে স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা দিনাজপুর কোতোয়ালি থানা ঘেরাও করে। এসময় পুলিশ তাদের সরিয়ে দেওয়ার চেষ্টা করলে নেতাকর্মীরা পুলিশের ওপর হামলা করে। পরে পুলিশ লাঠিচার্জ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। এই ঘটনায় ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবকলীগের প্রায় ৭০ জন নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করেছে পুলিশ।

পুলিশ জানিয়েছে, আটক রজবের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রকে হত্যা ও বোচাগঞ্জে ছাত্রদল নেতাকে হত্যা, চাঁদাবাজিসহ ৬টি মামলা রয়েছে। সিআইডির কেন্দ্রীয় কার্যালয়ের নির্দেশনা মোতাবেক ওই নেতাকে গ্রেফতার করা হয়েছে।

গত ১৫ জুন সংগঠন বিরোধী কার্যকলাপের দায়ে তাকে জেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি পদ থেকে অব্যাহতি দেয় কেন্দ্রীয় সংসদ।

আরও খবর:

হাজী দানেশের ২ শিক্ষার্থীকে হত্যা: লীগ নেতা রজব ও সুজন দুই দিনের রিমান্ডে

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ