দিনে দুপুরে ব্যবসায়ীকে গুলি করে হত্যা

রাজবাড়ী প্রতিনিধি
১৯ জুন ২০২০, ১৪:৪৪আপডেট : ১৯ জুন ২০২০, ১৪:৪৪

রাজবাড়ীতে ব্যবসায়ীকে গুলি করে হত্যা রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর ইউনিয়নে শহিদ শেখ (৫৫) নামে এক ইট ব্যবসায়ীকে দিনে দুপুরে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (১৯ জুন) দুপুর পৌনে ১২টার দিকে খানখানাপুর ইউনিয়নের বাঘলপুরের সেবা ইটভাটা এলাকায় এ ঘটনা ঘটে।

শহিদ সদর উপজেলার পাঁচুরিয়া ইউনিয়নের খোলাবাড়ীয়া গ্রামের মৃত ইব্রাহিম শেখের ছেলে।

খানখানাপুর ইউনিয়নের চেয়ারম্যান রেজাউল করিম লাল জানান, শুক্রবার বেলা পৌনে ১২টার দিকে নিজ মোটরসাইকেলে করে শহিদ শেখ খানখানাপুর বাজার থেকে বাজার করে বাড়ির উদ্দেশে যাচ্ছিলেন। পথে মোটরসাইকেল আরোহী দুর্বৃত্তরা তার গতিরোধ করে এবং তাকে গুলি করে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই শহীদের মৃত্যু হয়।

রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার মো. সালাহ উদ্দিন জানান, সন্ত্রাসীরা শহীদ শেখের মাথার সামনের দিক থেকে গুলি করেছে। গুলিটি সামনে দিয়ে ঢুকে পেছন দিয়ে বের হয়ে গেছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। তাৎক্ষণিকভাবে হত্যার কারণ জানা সম্ভব হয়নি। হত্যার কারণ উদঘাটন ও হত্যাকারীদের গ্রেফতারে পুলিশ কাজ করছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম