সেতুমন্ত্রীর পক্ষে ২২০০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

নোয়াখালী প্রতিনিধি
২৪ জুন ২০২০, ২০:৪৪আপডেট : ২৪ জুন ২০২০, ২০:৪৮

নোয়াখালীতে ২২০০ পরিবারের কাছে সেতুমন্ত্রীর সপ্তমবারের মতো খাদ্য সহায়তা

নিজ এলাকার একটি পৌরসভা ও ৮টি ইউনিয়নে ২২০০ দুস্থ পরিবারের কাছে খাদ্য সহায়তা পাঠিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। 

নোয়াখালীর কোম্পানীগঞ্জ পৌরসভা ও ৮টি ইউনিয়নে বৈশ্বিক মহামারি করোনা পরিস্থিতিতে সপ্তম বারের মতো এ সহায়তা পাঠালেন সেতুমন্ত্রী।

আজ বুধবার (২৪ জুন) বিকাল ৪টায় সেতুমন্ত্রীর ছোট ভাই জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও বসুরহাট পৌরসভার মেয়র আব্দুল কাদের মির্জা এ খাদ্য সামগ্রী বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন।

 উপজেলার ১টি পৌরসভা ও ৮টি ইউনিয়নের স্থানীয় জনপ্রতিনিধি ও শীর্ষ স্থানীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে এ খাদ্য সামগ্রী হস্তান্তর করা হয়।

এসময় বসুরহাট পৌরসভা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি এবিএম ছিদ্দিক, চর পার্বতী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম তানভির ও বসুরহাট পৌরসভা যুবলীগের সাধারণ সম্পাদক সামছুদ্দিন নোমান উপস্থিত ছিলেন।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের