আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ

মানিকগঞ্জ প্রতিনিধি
২৫ জুন ২০২০, ১৬:৫৬আপডেট : ২৫ জুন ২০২০, ২১:১২

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ

বাংলাদেশ আওয়ামী লীগের ৭১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ কর্মসূচি পালন করা হয়েছে। উপজেলার দিঘলীয়া ইউনিয়ন কমপ্লেক্স ভবনের সামনে এই কর্মসূচি উদ্বোধন করা হয়।

বাংলাদেশ আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপ-কমিটির সদস্য সচিব এবং আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেনের নির্দেশনায় এই বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয় বলে জানিয়েছেন দলের বন ও পরিবেশ বিষয়ক উপ-কমিটির সদস্য মিজানুর রহমান রুবেল। 

সাবেক ছাত্রলীগ নেতা মিজানুর রহমান রুবেল জানান, করোনার কারণে এ বছর আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে বিশেষ কোনও কর্মসূচি হাতে নেওয়া হয়নি। এজন্য সীমিত পরিসরে বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে।

সাটুরিয়া উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি রেজাউল করিম রেজা বলেন, 'আওয়ামী লীগ গণমানুষের দল। কোনও অপশক্তিই আওয়ামী লীগকে দুর্বল করতে পারবে না।'

বৃক্ষরোপণ কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন দিঘলীয়া ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মমতাজ উদ্দিন, ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান ও ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি বাবুল হোসেন, মানিকগঞ্জ জেলা ছাত্রলীগের উপ-গণযোগাযোগ বিষয়ক সম্পাদক আবু কাউসার হোসেন, দরগ্রাম সরকারি ভিকু মেমোরিয়াল কলেজ ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সুমন আহম্মেদসহ অনেকে।

/এএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম