গোপালগঞ্জে আ. লীগ নেতাসহ আরও ১৮ জন করোনায় আক্রান্ত

গোপালগঞ্জ প্র‌তি‌নি‌ধি
২৫ জুন ২০২০, ২২:৩৩আপডেট : ২৫ জুন ২০২০, ২২:৩৩

আওয়ামী লীগ নেতা আয়নার হোসেন শেখ গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আয়নার হোসেন শেখের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। বুধবার (২৫ জুন) রাতে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুশান্ত বৈদ্য বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, আয়নার হোসেন শেখ কয়েক দিন ধরে জ্বরসহ করোনার উপসর্গ নিয়ে ভুগছিলেন। মঙ্গলবার তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়। বুধবার রাতে তার রিপোর্ট করোনা পজিটিভ আসে। তিনি নিজ বাড়িতে আইসোলেশনে আছেন বলেও ওই চিকিৎসক জানিয়েছেন।

এদিকে গোপালগঞ্জের সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদ জানিয়েছেন, আজ নতুন করে ১৮ জনের করোনার রিপোর্ট পজিটিভ এসেছে। এ নিয়ে জেলায় করোনা রোগীর সংখ্যা  ৫৩৯ জনে দাঁড়িয়েছে।

নতুন করে আক্রান্তদের মধ্যে গোপালগঞ্জ সদর উপজেলায় চার জন, টুঙ্গীপাড়ার চার জন, কোটালীপাড়ায় দুই জন, কাশিয়ানীতে তিন জন ও মুকসুদপুর উপজেলায় পাঁচ জন রয়েছেন। আক্রান্তদের আইসোলেশনে নেওয়ার পাশাপাশি পরিবারের সদস্যদের হোম কেয়ারেন্টিনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। একইসঙ্গে আক্রান্তদের বাড়িসহ আশপাশের কয়েকটি বাড়ি লকডাউন করা হয়েছে।

তিনি জানিয়েছেন, এ পর্যন্ত জেলায় মৃত্যুবরণ করেছেন ৯ জন। মৃত্যুবরণকারীদের মধ্যে গোপালগঞ্জ সদর উপজেলায় দুই জন, টুঙ্গীপাড়ায় এক জন, কাশিয়ানীতে দুই জন এবং মুকসুদপুরে চার জন রয়েছেন।

মোট আক্রান্তের মধ্যে গোপালগঞ্জ সদর উপজেলায় ১২৩ জন, টুঙ্গীপাড়ায় ৭৪ জন, কোটালীপাড়ায় ৮২ জন, কাশিয়ানীতে ১২৩ জন ও মুকসুদপুরে ১৩৭ রয়েছেন।

সুস্থ হওয়াদের মধ্যে গোপালগঞ্জ সদর উপজেলার ৩৬ জন, টুঙ্গীপাড়ার ৩৮ জন, কোটালীপাড়ার ৫১ জন, কাশিয়ানীর ৮৪ জন ও মুকসুদপুরের ৭১ জন রয়েছেন। মোট ২৮০ জন সুস্থ হয়েছেন। বাকি ২৫০ জন জেলার বিভিন্ন হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ও বাড়িতে চিকিৎসাধীন রয়েছেন। এ পর্যন্ত জেলায় চার হাজার ৬২৬ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে।

/আইএ/
সম্পর্কিত
গোপালগঞ্জে সংঘর্ষ-ভাঙচুর, আহত ২০
গোপালগঞ্জে মাদ্রাসাছাত্রকে ধর্ষণ, একজন কারাগারে 
গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহতদের বাড়িতে আহাজারি, শোকে স্তব্ধ দুই গ্রাম
সর্বশেষ খবর
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের