শহীদ জননীর প্রয়াণ দিবস উপলক্ষে যশোরে হবে ১২ হাজার চারা রোপণ

যশোর প্রতিনিধি
২৬ জুন ২০২০, ২০:৩৫আপডেট : ২৬ জুন ২০২০, ২১:১৬

শহীদ জননীর প্রয়াণ দিবস উপলক্ষে যশোরে হবে ১২ হাজার চারা রোপণ শহীদ জননী জাহানারা ইমামের প্রয়াণ দিবসে যশোরের বাঘারপাড়ায় বিভিন্ন জাতের ১২ হাজার চারাগাছ রোপণের কর্মসূচি হাতে নিয়েছেন উপজেলা ঘাতক দালাল নির্মূল কমিটির সাধারণ সম্পাদক রাকিব হাসান শাওন। শুক্রবার (২৬ জুন) সংগঠনটির জেলার নেতাকর্মীদের উপস্থিতিতে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।

এদিন দুপুরে বাঘারপাড়ার ঐতিহ্যবাহী কয়ার বটতলা এলাকায় নেতৃবৃন্দ পাঁচ শতাধিক বিভিন্ন জাতের চারাগাছ রোপণ করেন। করোনা সংকটের এই মুহূর্তে বড় কোনও আয়োজন না করে প্রধানমন্ত্রী ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে তাদের এ পদক্ষেপ।

বৃক্ষরোপণ কর্মসূচির সূচনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি হারুন-অর-রশিদ, সাধারণ সম্পাদক সাজেদ রহমান বকুল, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি তরিকুল ইসলাম তারু, শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক অ্যাড. মাহমুদ হাসান বুলু, মুক্তিযোদ্ধা আফজাল হোসেন দোদুল, প্রকৌশলী নূরুল ইসলাম প্রমুখ।

জেলা ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি হারুন-অর-রশিদ বলেন, ‘শহীদ জননী জাহানারা ইমাম স্বাধীনতার চেতনার পক্ষের নায়ক। প্রতি বছর তার প্রয়াণ দিবসে বিস্তারিত কর্মসূচি হাতে নিলেও করোনাসংকটের কারণে এ বছর কর্মসূচি সীমিত করে বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।’

জানতে চাইলে উপজেলা ঘাতক দালাল নির্মূল কমিটির সাধারণ সম্পাদক রাকিব হাসান শাওন বলেন, ‘বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা পালনে বাঘারপাড়ায় ১২ হাজার বিভিন্ন জাতের চারাগাছ রোপণের কর্মসূচি হাতে নিয়েছি। প্রথম দিন পাঁচ শতাধিক গাছ রোপণ করে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।’

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী