জামালপুরে পিসিআর ল্যাব ফের চালু

জামালপুর প্রতিনিধি
২৬ জুন ২০২০, ২২:২০আপডেট : ২৬ জুন ২০২০, ২২:৩২

 

করোনা পরীক্ষার ল্যাব জামালপুর শেখ হাসিনা মেডিক্যাল কলেজে উদ্বোধনের কিছু দিন পর বিকল হয়ে যাওয়া আরটি পিসিআর মেশিনের জায়গায় নতুন মেশিন স্থাপন করা হয়েছে। এর ফলে বৃহস্পতিবার (২৫ জুন) সকাল থেকেই ল্যাবের কার্যক্রম শুরু হয়েছে বলে জানান জামালপুরের সিভিল সার্জন ডা. প্রণয় কুমার দাস। তিনি বলেন, বৃহস্পতিবার ল্যাবের কাজ শুরু হলেও শুক্রবার (২৬ জুন) থেকে নমুনা পরীক্ষার কাজ পুরোদমে শুরু হয়।

তিনি জানান, বিকল মেশিনের জায়গায় নতুন মেশিন স্থাপনের পর দ্বিতীয় দফায় পরীক্ষামূলকভাবে নমুনা পরীক্ষার কাজ শুরু করা হয়েছে। দ্বিতীয় দফায় উদ্বোধনের দিনই এই ল্যাবে মোট ৫৪টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৮ জনের করোনা পজিটিভ ও বাকিদের নেগেটিভ ফল এসেছে।

উল্লেখ্য, জেলা ভিত্তিক নমুনা পরীক্ষা করতে স্বাস্থ্য মন্ত্রণালয় চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্স বিশ্ববিদ্যালয়ে থাকা পিসিআর মেশিনটি জামালপুর শেখ হাসিনা মেডিক্যাল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করে। গত ১২ মে নমুনা পরীক্ষার মধ্য দিয়ে এই ল্যাবের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। উদ্বোধনের পর ১৫ দিনে এই ল্যাবে ৮৬১টি নমুনা পরীক্ষা করা হয়। তবে গত ২৭ মে যান্ত্রিক ত্রুটির কারণে ল্যাবটি বন্ধ হয়ে যায়।

জামালপুর শেখ হাসিনা মেডিক্যাল কলেজের ল্যাব ইনচার্জ অধ্যাপক এ কে এম মুছা জানান, বিকল হওয়া পিসিআর মেশিনটি সচল করতে না পারায় নতুন একটি মেশিন ল্যাবটিতে প্রতিস্থাপন করা হয়েছে।


আরও পড়ুন:
পিসিআর ল্যাবের হার্ডওয়্যার বিকল, করোনার নমুনা পরীক্ষা বন্ধ

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম