কিট সংকটে করোনার নমুনা সংগ্রহ বিঘ্নিত

খুলনা প্রতিনিধি
২৬ জুন ২০২০, ২৩:০৬ আপডেট : ২৬ জুন ২০২০, ২৩:২৮

খুলনা

খুলনায় করোনা পরীক্ষার জন্য প্রয়োজনীয় সংখ্যক কিটের সংকট দেখা দিয়েছে। ফলে নমুনা সংগ্রহসহ করোনা পরীক্ষার কার্যক্রম বিঘ্নিত হচ্ছে।

খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মুন্সী মো. রেজা সেকান্দার বলেন, 'খুলনায় কিট স্বল্পতার কারণে নমুনা সংগ্রহ গতি হারাচ্ছে। সিভিল সার্জন দফতর তো সপ্তাহকাল ধরেই কীট সংকটে রয়েছে। মেডিক্যাল কলেজ হাসপাতালে কিছু কিট থাকার কারণে পরীক্ষা চলছে।'

তিনি বলেন, 'খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের আওতায় শুক্রবার বিকাল পর্যন্ত ৫০০ কিট রয়েছে। প্রতিদিন ১৫০টি পরীক্ষা করা হয়। সে হিসাবে ৫০০ কিটে ৩ দিন চলবে।'

খুলনা সিভিল সার্জন ডা. সুজাত আহমেদ জানান, কিট সংকটের কারণে নমুনা সংগ্রহ করায় সমস্যা হচ্ছে। কিট না থাকার কারণে শুক্রবার তার আওতাধীন জেনারেল হাসপাতাল থেকে নমুনা নেওয়া সম্ভব হয়নি। শনিবার মেডিক্যাল কলেজ থেকে কিছু কিট সংগ্রহ করার পর সাড়ে ১১টা থেকে নমুনা সংগ্রহ শুরু করা যাবে।

 

 

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রাচীন এই বীজের তেল নিয়ে নেট দুনিয়ায় এত মাতামাতি কেন?
প্রাচীন এই বীজের তেল নিয়ে নেট দুনিয়ায় এত মাতামাতি কেন?
সৌদি আরবে শিরোচ্ছেদ হওয়া দুই বাংলাদেশিকে নিয়ে এখনও পর্যন্ত যা জানা গেছে
সৌদি আরবে শিরোচ্ছেদ হওয়া দুই বাংলাদেশিকে নিয়ে এখনও পর্যন্ত যা জানা গেছে
কমছে শিক্ষার্থী, লন্ডনে একের পর এক বন্ধ হচ্ছে স্কুল
কমছে শিক্ষার্থী, লন্ডনে একের পর এক বন্ধ হচ্ছে স্কুল
যারা একাত্তরে ধোঁকা দিয়েছিল, তারা চব্বিশেও দিয়েছে: প্রধানমন্ত্রী
যারা একাত্তরে ধোঁকা দিয়েছিল, তারা চব্বিশেও দিয়েছে: প্রধানমন্ত্রী
সর্বাধিক পঠিত
ইশরাকের পদত্যাগের পরই ‘ক্ষমতা’ নিয়ে স্ত্রীর বার্তা
ইশরাকের পদত্যাগের পরই ‘ক্ষমতা’ নিয়ে স্ত্রীর বার্তা
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর প্রসঙ্গে যা বললেন জামায়াত আমির
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর প্রসঙ্গে যা বললেন জামায়াত আমির
বাবার চোখ এড়াতে ঢোলা জামা, আড়ালে চলতো শিশুর ওপর নির্যাতন
বাবার চোখ এড়াতে ঢোলা জামা, আড়ালে চলতো শিশুর ওপর নির্যাতন
ওআইসির কাশ্মীর প্রস্তাবের নিন্দা ভারতের
ওআইসির কাশ্মীর প্রস্তাবের নিন্দা ভারতের
পদত্যাগ করানো সরকারের প্যারাসিটামল থেরাপি: হাসনাত
পদত্যাগ করানো সরকারের প্যারাসিটামল থেরাপি: হাসনাত