কবরস্থানে উদ্ধার হলো বস্তাবন্দি নবজাতক

ঝিনাইদহ প্রতিনিধি
১৯ ডিসেম্বর ২০১৫, ২২:২৬আপডেট : ১৯ ডিসেম্বর ২০১৫, ২২:৪১

Jhenaidah Children Pic-3কবরস্থানের জঙ্গল থেকে ভেসে আসছে মানব শিশুর কান্নার আওয়াজ। আমেনা বেগম প্রথমে কিছুটা ভয় পেয়ে যান। ভয় কাটিয়ে কাছে গিয়ে দেখতে পেলেন বস্তাবন্দি অবস্থায় পড়ে আছে সদ্য ভূমিষ্ঠ এক নবজাতক। পরে শিশুটিকে পরম মমতায় কোলে তুলে নেন তিনি।
ঘটনাটি ঘটেছে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার গোপালপুর গ্রামে। শুক্রবার সকালে উপজেলার গোপালপুর গ্রামের একটি কবরস্থান থেকে ওই নবজাতককে উদ্ধার করেছে আমেনা বেগম নামের ওই নারী।
কবরস্থানের জঙ্গল থেকে উদ্ধার করায় শিশুটির নাম রাখা হয়েছে অরণ্য। উদ্ধার হওয়া অরণ্যকে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। তাকে দেখার জন্য প্রতিদিন হাসপাতালে ভিড় করছে অনেক লোক। শনিবার দুপুরে হাসপাতালে শিশুকে দেখতে আসেন কালীগঞ্জ থানার অফিসার-ইন-চার্জ (ওসি) আনোয়ার হোসেন। তিনি ওই শিশুকে শীতের পোশাক ও নানা রকম প্রসাধনী উপহার দিয়েছেন।
হাসপাতালের বিছানায় নবজাতক শিশুটির পাশে শুয়ে থাকা আমেনা বেগম জানান, তার দুটি মেয়ে আছে। আল্লাহ তাকে হাতে ধরে একটি ছেলে সন্তান দিয়েছে। তিনি তাকে মায়ের আদরে লালন পালন করবেন। অনেকেই ছেলেটি শিশুটিকে দত্তক নিতে চাইছেন। কিন্তু তিনি শিশুটিকে নিজের সন্তানের মতই লালন পালন করার দায়িত্ব নিয়েছেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার মেরি জানান, শিশুটি নির্দিষ্ট সময়ের আগেই ভূমিষ্ঠ হওয়ায় ওজন কম হয়েছে এবং ঠাণ্ডাজনিত সমস্যায় ভুগছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিবার কর্মকর্তা ডা. আব্দুর রহমান জানান, হাসপাতালের মহিলা ও শিশু ওয়ার্ডে তাকে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। তার চিকিৎসার ব্যয়ভারও আমরা নিয়েছি। অত্যন্ত আন্তরিকতার সঙ্গেই তার চিকিৎসা চলছে। শিশুটির অবস্থা আজ অনেক ভাল। এখন সে নিজেই মুখ দিয়ে দুধ খেতে পারছে। আশা করি কয়েক দিনের মধ্যেই শিশুটি সুস্থ হয়ে উঠবে।

কালীগঞ্জ থানার অফিসার-ইন-চার্জ (ওসি) আনোয়ার হোসেন জানান, আমরা খবর পাওয়ার পরই শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে চিকিৎসার জন্য পাঠিয়েছি। গোপালপুর গ্রামের বসির আহম্মেদ শিশুটিকে জিম্মায় নিয়েছেন। তার স্ত্রী আমেনা খাতুন তাকে এখন দেখাশুনা করছেন। তারাই শিশুকে দত্তক নেবেন।

তিনি আরও জানান, শনিবার দুপুরেও তিনি শিশুটিকে দেখতে গিয়েছিলেন এবং তাকে কিছু গরম কাপড় ও প্রসাধনী কিনে দিয়েছেন। জঙ্গলে শিশুটিকে পাওয়া যাওয়ায় তিনি তার নাম দিয়েছেন অরণ্য। এখন সবাই তাকে অরণ্য বলে ডাকছে।

/আরএ/টিএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম