ফেনীতে করোনা উপসর্গ নিয়ে মাদ্রাসা শিক্ষকের মৃত্যু

ফেনী প্রতিনিধি
২৭ জুন ২০২০, ২০:২৭আপডেট : ২৭ জুন ২০২০, ২০:২৯

ফেনী

ফেনীর সোনাগাজী উপজেলায় করোনাভাইরাসের উপসর্গ জ্বর–শ্বাসকষ্ট নিয়ে এক মাদ্রাসা শিক্ষকের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৬ জুন) সকালে অসুস্থ অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা উৎপল দাশ বলেন, করোনাভাইরাসের উপসর্গ নিয়ে মারা যাওয়া মো. ইব্রাহীম কোভিড–১৯–এ আক্রান্ত ছিলেন কিনা তা পরীক্ষা করার জন্য মৃত্যুর পর তার নমুনা সংগ্রহ করা হয়েছে।

তিনি উপজেলার মতিগঞ্জ ইউনিয়নের রামচন্দ্রপুর এলাকার বাসিন্দা ছিলেন।

নিহতের পারিবারের সদস্যরা জানান, মাদ্রাসা শিক্ষক মো. ইব্রাহীম কয়েকদিন ধরে জ্বর ও শ্বাসকষ্টে ভুগছিলেন। তিনি পৌরসভার উত্তর চর চান্দিয়া এলাকায় শ্বশুরবাড়িতে থেকে স্থানীয়ভাবে চিকিৎসা নিচ্ছিলেন। কিন্তু গতকাল বৃহস্পতিবার সকালে জ্বর ও শ্বাসকষ্ট নিয়ন্ত্রণে আসার পর তিনি হৃদরোগে আক্রান্ত হন। তাৎক্ষণিকভাবে তাকে ফেনী শহরে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

পরে প্রশাসনের নির্দেশনা অনুসারে, স্থানীয় স্বেচ্ছাসেবক ও গ্রাম পুলিশের সহায়তায় বিশেষ ব্যবস্থাপনায় মাদ্রাসা শিক্ষকের লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ