মাগুরায় রেড জোনে চালু হলো মোবাইল মার্কেট

মাগুরা প্রতিনিধি
২৯ জুন ২০২০, ১৯:১৯আপডেট : ২৯ জুন ২০২০, ১৯:৪১

 

মাগুরার রেড জোনে মোবাইল মার্কেট

মাগুরা পৌরসভার খান পাড়া ও পিটিআই পাড়া রেডজোন এলাকাবাসীদের সহযোগিতার জন্য চালু হয়েছে মোবাইল মার্কেট। রবিবার সদর উপজেলা প্রশাসন এ মোবাইল মার্কেট চালু করে।

২১ দিনের এ লকডাউন সুষ্ঠুভাবে পরিচালনার জন্য প্রশাসন নানা ধরনের কর্মসূচি গ্রহণ করেছে। এ কর্মসূচির অংশ হিসেবে মোবাইল মার্কেট চালু করা হয়। দিনে দুইবার এই ভ্রাম্যমাণ পণ্যবাহী গাড়ি রেড জোনের ক্রেতাদের কাছে যাবে। সামাজিক দূরত্ব বজায় রেখে ও স্বাস্থ্যবিধি মেনে সুলভ মূল্যে গাড়ি থেকেই নিত্যপ্রয়োজনীয় পণ্য কিনতে পারবেন এই এলাকার বাসিন্দারা।

এ কর্মসূচি সফল করতে রেড জোন এলাকা পরিদর্শন করেন বাংলাদেশ সেনাবাহিনীর যশোর ৫৫ পদাতিক ডিভিশনের আর্টিলারি কর্নেল আতিফ সিদ্দিকী, মাগুরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শামীম খান ও মাগুরা পৌরসভার ৪ নং ওয়ার্ডের কাউন্সিলর ও প্যানেল মেয়র মকবুল হাসান মাকুল প্রমুখ।

বাংলাদেশ সেনাবাহিনীর যশোর ৫৫ পদাতিক ডিভিশনের আর্টিলারি কর্নেল আতিফ সিদ্দিকী জানান, করোনা মোকাবিলায় বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশের বিভিন্ন জেলার প্রত্যন্ত অঞ্চলে সাফল্যের সঙ্গে কাজ করছে। মাগুরা পৌরসভার রেডজোন ঘোষিত দুটি এলাকাতে চলছে ২১ দিনের লকডাউন। আমরা প্রশাসনের সহযোগিতায় এখানে কাজ করছি। এলাকার মানুষকে সচেতন করছি। পাশাপাশি সংক্রমন যাতে ছড়িয়ে পড়তে না পারে সেজন্য রেডজোন এলাকায় চালু করা হলো মোবাইল মার্কেট। এই এলাকার বাসিন্দারা দিনে দুইবার স্বাস্থ্যবিধি মেনে এই ভ্রাম্যমাণ গাড়ি থেকেই তাদের নিত্য প্রয়োজনীয় দ্রব্য কিনতে পারবেন।

মাগুরা পৌরসভার ৪ নং ওয়ার্ডের কাউন্সিলর ও প্যানেল মেয়র  মকবুল হাসান মাকুল জানান, ইতোমধ্যে রেডজোন এলাকায় কন্ট্রোল রুম খোলা হয়েছে। রেডজোন এলাকায় পৌরসভার জীবাণুমুক্ত গাড়ি দ্বারা এলাকার রাস্তাঘাট দৈনিক জীবাণুমুক্ত করা হচ্ছে। পাশাপাশি করোনা আক্রান্ত রোগীদের সঙ্গে সিভিল সার্জনের নিয়োগকৃত ডাক্তাররা প্রতিদিন দুইবার মোবাইল ফোনের মাধ্যমে যোগাযোগ রাখছেন। তাদের স্বাস্থ্যের খোঁজ নিচ্ছেন।

 

/টিএন/
সম্পর্কিত
এবার স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের পর ফেসবুকে ভিডিও, গ্রেফতার ৫
কারাগার থেকে বের হওয়া মাত্রই আবার গ্রেফতার আ.লীগ নেত্রী
যেসব জেলায় চলছে খাল খনন, অগ্রগতি ও ব্যয় কত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম