করোনা রোগীদের সেবায় নোয়াখালীতে পুলিশের ‘অক্সিজেন ব্যাংক’

নোয়াখালী প্রতিনিধি
৩০ জুন ২০২০, ০২:১০ আপডেট : ৩০ জুন ২০২০, ০২:১৪

নোয়াখালীতে পুলিশের উদ্যোগে চালু হলো ‘কোভিড অক্সিজেন ব্যাংক’

‘মানুষের জন্য আমরা’- এই স্লোগানকে সামনে রেখে নোয়াখালীতে করোনা রোগীদের সেবায় বিনামূল্য চালু হয়েছে নোয়াখালী পুলিশ কোভিড অক্সিজেন ব্যাংক।

আজ সোমবার (২৯ জুন) নোয়াখালী পুলিশ লাইন্সে জেলা পুলিশ হাসপাতালে করোনা ভাইরাস সংক্রমনে আক্রান্ত রোগীদের জন্য নোয়াখালী পুলিশ কোভিড অক্সিজেন ব্যাংক এর উদ্বোধন করেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ আলমগীর হোসেন।

জেলা পুলিশ সুপার মোহাম্মদ আলমগীর হোসেন বলেন, করোনা সংক্রমিত রোগীদের অনেক সময় শ্বাসকষ্ট দেখা দেয়। এ সংকট থেকে সাধারণ জনগণকে রক্ষা করতে সম্পূর্ণ বিনামূল্যে কোভিড-১৯ রোগীদের অক্সিজেন সিলিন্ডার দেওয়া হবে।

পুলিশ অক্সিজেন ব্যাংক এর প্রধান সমন্বয়কারী এসএম কামরুল হাসান (পিপিএম) জানান, প্রাথমিকভাবে ১০টি অক্সিজেন সিলিন্ডার দিয়ে এই ব্যাংকের কার্যক্রম শুরু করা হয়েছে। পর্যায়ক্রমে আরও ১০টি সিলিন্ডারের ব্যবস্থা করা হবে।

এসময় অতিরিক্ত পুলিশ সুপার দীপক জ্যোতি খীসা, অতিরিক্ত পুলিশ সুপার সদর মো. খালেদ ইবনে মালেক, সদর সার্কেল আব্দুর রহিম, বেগমগঞ্জ সার্কেল শাহজাহান শেখ, পুলিশ লাইন্স হাসপাতাল এর মেডিক্যাল অফিসার সুব্রত কান্তি সুনীলসহ বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যৌতুকের টাকা না পেয়ে স্ত্রী হত্যা, স্বামীর মৃত্যুদণ্ড
যৌতুকের টাকা না পেয়ে স্ত্রী হত্যা, স্বামীর মৃত্যুদণ্ড
সচিবালয়সহ গুরুত্বপূর্ণ এলাকায় বিদ্যুৎ-বিভ্রাট কোন বিপর্যয়ে
সচিবালয়সহ গুরুত্বপূর্ণ এলাকায় বিদ্যুৎ-বিভ্রাট কোন বিপর্যয়ে
সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনসহ ২০ জনের মামলার তদন্ত প্রতিবেদন ২০ জানুয়ারি
সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনসহ ২০ জনের মামলার তদন্ত প্রতিবেদন ২০ জানুয়ারি
নলকূপ বসানোর পাইপ দিয়ে বের হচ্ছে আগুন, নিয়ন্ত্রণে সেনাবাহিনী
নলকূপ বসানোর পাইপ দিয়ে বের হচ্ছে আগুন, নিয়ন্ত্রণে সেনাবাহিনী
সর্বাধিক পঠিত
বন্ধ হয়ে গেলো ঢাকার দুই দশক পুরোনো শপিং মল
বন্ধ হয়ে গেলো ঢাকার দুই দশক পুরোনো শপিং মল
অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেলো আরেক পোশাক কারখানা
অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেলো আরেক পোশাক কারখানা
প্রথম স্ত্রীকে সঙ্গে নিয়ে শ্যালিকাকে বিয়ে, এরপর যা ঘটলো মাসুদের সঙ্গে
প্রথম স্ত্রীকে সঙ্গে নিয়ে শ্যালিকাকে বিয়ে, এরপর যা ঘটলো মাসুদের সঙ্গে
এ বছর শীতের তীব্রতা কেমন হবে
এ বছর শীতের তীব্রতা কেমন হবে
আঞ্চলিক নিরাপত্তা ফোরামে যোগ দিতে নয়াদিল্লিতে এনএসআই প্রধান
আঞ্চলিক নিরাপত্তা ফোরামে যোগ দিতে নয়াদিল্লিতে এনএসআই প্রধান