কুমড়োবোঝাই পিকআপ থেকে ফেনসিডিল ও গাঁজা উদ্ধার

ঝিনাইদহ প্রতিনিধি
৩০ জুন ২০২০, ১৩:৩৬আপডেট : ৩০ জুন ২০২০, ১৮:০৮

কুমড়োবোঝাই পিকআপ থেকে ফেনসিডিল ও গাঁজা উদ্ধার

ঝিনাইদহে কুমড়াবোঝাই পিকআপের মধ্যে থেকে ফেনসিডিল ও গাঁজা উদ্ধার করেছে র‌্যাব। সোমবার সন্ধ্যায় ঝিনাইদহ-মাগুরা সড়কের বিসিক শিল্প নগরীর গেটের সামনে চেকপোস্ট বসিয়ে ১১ কেজি গাঁজা ও ১১৭ বোতল ফেনডিলসহ পিকআপের চালক মারুফ হোসেন (২৪) ও সহযোগী হাসমত মোল্লা (৩০)-কে আটক করা হয়। উদ্ধার মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ৪ লাখ ১৭ হাজার টাকা ।

র‌্যাব সূত্রে জানা গাছে, কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম এবং স্কোয়াড কমান্ডার এইচ এম শফিকুর রহমানের নেতৃত্বে মাদক পাচারের গোপন সংবাদ পেয়ে তারা বিসিক শিল্প নগরীর ১নং গেটের সামনে চেক পোস্ট বসায়। সেসময় একটি কুমড়োবোঝাই পিকআপকে গতিরোধ করে র‌্যাব। পিকআপটি রাস্তার পাশে দাঁড় করিয়ে চালক মারুফ হোসেন, হেলপার হাসমত মোল্লা, নজরুল ও শহিদুল পালাতে চেষ্টা করে। র‌্যাব মারুফ হোসেন ও হাসমতকে আটক করলেও অপর দুজন পালিয়ে যায়। পরে পিকআপের ওপরের কুমড়োবোঝাই বস্তায় তল্লাশি চালিয়ে ৩ লাখ ৩০ হাজার টাকা মূল্যের ১১ কেজি গাঁজা ও ১ লাখ ১৭ হাজার টাকা মূল্যের ১১৭ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

র‌্যাব-৬ ঝিনাইদহ ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম জানান, চেকপোস্ট বসিয়ে র‌্যাব সদস্যরা এক কেজি গাজা ও ১১৭ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে। এছাড়া মাদকদ্রব্য বহনকারী কুমড়োবোঝাই পিকআপটি জব্দ করা হয়েছে।

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ