মাদারীপুরে মানবপাচারকারী চক্রের সক্রিয় সদস্য আটক

মাদারীপুর প্রতিনিধি
৩০ জুন ২০২০, ১৮:৪১আপডেট : ৩০ জুন ২০২০, ১৮:৪৭

মাদারীপুরে আন্তর্জাতিক মানবপাচারকারীচক্রের সদস্য রবিউল ইসলাম রবি আটক

 

 

মাদারীপুরে মানবপাচারকারী দলের এক সদস্যকে আটক করেছে র‌্যাব। তার নাম রবিউল মিয়া রবি। সোমবার (২৯ জুন) রাতে গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্য-প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে রাজৈর উপজেলার নূরপূর গ্রাম থেকে তাকে আটক করে র‌্যাব-৮ মাদারীপুরের একটি  দল।

আটক রবি নূরপুর গ্রামের রতন মিয়ার ছেলে।

র‌্যাব সূত্র জানায়, রবি বাংলাদেশে থেকে বিভিন্ন যুবককে বিদেশে পাঠানোর টার্গেট করে। এরপর তাদের পরিবারকে বিদেশে উন্নত জীবন ও প্রচুর আয়ের প্রলোভন দেখাতো। এরপর এসব পরিবারের কাছ থেকে টাকা নিত সে। লিবিয়ায় সজীব নামে তার নিজের ছেলে অবস্থান করছে। সেই ছেলের সঙ্গে যোগসাজসে অবৈধ পন্থায় লিবিয়ায় বাংলাদেশ হতে মানবপাচার করতো। তাদের লিবিয়া থেকে অবৈধ পথে ইতালিতে ঢুকিয়ে দেওয়ার স্বপ্ন দেখাতো রবি ও তার ছেলে সজীব।  প্রাথমিক জিজ্ঞাসাবাদে রবিউল মিয়া রবি নিজে মানব পাচারকারী চক্রের সক্রিয় সদস্য বলে স্বীকার করেছে।

র‌্যাব-৮ মাদারীপুর ক্যাম্পের কমান্ডার মোহাম্মদ তাজুল ইসলাম জানান, তার বিরুদ্ধে মানব পাচার প্রতিরোধ ও দমন আইনে ঢাকার পল্টন মডেল থানায় ও বনানী থানায় দুটি মামলা রয়েছে। আটককৃত রবিউল মিয়া রবিকে ঢাকায় অর্থাৎ ডিএমপি পল্টন মডেল থানায় হস্তান্তরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

উল্লেখ্য, মানবপাচারকারী চক্রের সদস্য বাংলাদেশ, লিবিয়া ও ইতালিতে অবস্থান করে মোটা টাকা বেতনের চাকরিসহ বিভিন্ন মিথ্যা প্রলোভন দিয়ে অল্প শিক্ষিত নিম্নবিত্ত বেকার যুবকদের টার্গেট করে। প্রথম ধাপে চক্রটি এই যুবকদের লিবিয়া পাঠায়। পরবর্তী ধাপে লিবিয়ায় বন্দিশালায় তাদেরকে জিম্মি করে তাদের পরিবারের কাছ থেকে ১০ লাখ টাকা পর্যন্ত মুক্তিপণ আদায় করে। দাবি করা মুক্তিপণের টাকা না দিলে শিকার হতে হয় অমানুষিক নির্যাতনের। পরবর্তীতে চক্রটি টাকা প্রাপ্তি সাপেক্ষে বিভিন্ন মাফিয়া চক্রের মাধ্যমে অবৈধভাবে নৌকাযোগে ইতালির উদ্দেশ্যে ছেড়ে দেয়। এতে ভূমধ্যসাগরে অভিবাসন প্রত্যাশীদের মাঝে মধ্যেই সলিলসমাধি ঘটছে।

গত ২৮ মে লিবিয়ার রাজধানী ত্রিপলির দক্ষিণের শহর মিজদায় আন্তর্জাতিক মানব পাচারকারী একটির চক্রের সদস্যরা বাংলাদেশ থেকে এভাবে প্রলুব্ধ ও পাচার করে নিয়ে যাওয়া অভিবাসন প্রত্যাশীদেরকে অপহরণ করে বিপুল পরিমাণ মুক্তিপণ দাবি করে। না পাওয়ায় তুচ্ছ সংঘর্ষের জেরে ২৬ জন বাংলাদেশিসহ ৩০ জনকে নির্মমভাবে গুলি করে হত্যা করে এবং ১১ জন বাংলাদেশিকে গুরুতর আহত করে। নিহত ও আহতদের মধ্যে বেশিরভাগ ছিল মাদারীপুর জেলার বাসিন্দা।

প্রসঙ্গত: পররাষ্ট্র সচিব জানিয়েছেন, যুদ্ধবিধ্বস্ত লিবিয়ায় কাজের কোনও পরিবেশ নেই এবং গত ৫ বছর ধরে এখানে বাংলাদেশিদের ওয়ার্ক পারমিট দেওয়া বন্ধ রেখেছে দেশটি। অন্যদিকে, আন্তর্জাতিক শরণার্থী সংস্থা অবৈধপথে কাউকে ইউরোপে আসার চেষ্টা না করার আহ্বান জানিয়ে বিভিন্ন সময়ে বলেছে, লিবিয়া থেকে উত্তাল ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালি সীমান্তে পৌঁছাতে পারলেও তাদের ফিরিয়ে দিচ্ছে দেশটির পুলিশ। আর যাদের ধরছে তাদের জায়গা হচ্ছে জেলখানায়।

 

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী