উত্তরপত্র পুনর্মূল্যায়ন: চট্টগ্রাম শিক্ষা বোর্ডে ফল পরিবর্তন ৬০৯ জনের

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
৩০ জুন ২০২০, ২০:৪১আপডেট : ৩০ জুন ২০২০, ২০:৪৭

চট্টগ্রাম শিক্ষা বোর্ড মাধ্যমিক পরীক্ষার উত্তরপত্র পুনর্মূল্যায়নের পর চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ৪১ জন পরীক্ষার্থী ফেল থেকে পাস করেছেন। মোট ফল পরিবর্তন হয়েছে ৬০৯ জনের। শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক নারায়ণ চন্দ্র নাথ এ তথ্য নিশ্চিত করেছেন। পুনর্মূল্যায়নের ফলে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা বেড়ে ৯ হাজার ৭১ জন হয়েছে বলে জানান তিনি।

নারায়ণ চন্দ্র নাথ বাংলা ট্রিবিউনকে বলেন, এবার ৫২ হাজার ২৪৬টি উত্তরপত্র পুনর্মূল্যায়নের জন্য আবেদন করেছিলেন ২০ হাজার ৫৫০ জন পরীক্ষার্থী। এদের মধ্যে এক হাজার ২০০ জন পরীক্ষার্থীর এক হাজার ২৩৫টি উত্তরপত্রের নম্বর পরিবর্তন হয়েছে। উত্তরপত্র পুনর্মূল্যায়নে ৬০৯ জন পরীক্ষার্থীর ফল পরিবর্তন হয়েছে। এর মধ্যে ফেল থেকে পাস করেছে ৪১ জন এবং গ্রেড পরিবর্তিত হয়ে জিপিএ-৫ পেয়েছে ৬৩ জন। একজন পরীক্ষার্থী ফেল থেকে জিপিএ-৫ পেয়েছে।

তিনি আরও বলেন, পুনর্মূল্যায়নে গ্রেড পরিবর্তন হয়েছে, কিন্তু জিপিএ-৫ এ উন্নীত হয়নি ৪১৯ জনের। মোট জিপিএ পরিবর্তন হয়েছে, কিন্তু সিজিপিএ পরিবর্তন হয়নি ৮৭ জনের।

প্রসঙ্গত, চট্টগ্রাম শিক্ষা বোর্ডে এ বছর এসএসসিতে পাসের হার ও জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা দুটোই গতবারের তুলনায় বেড়েছে। এবার পাসের হার ছিল ৮৪.৭৫ শতাংশ। যেখানে গতবার এই হার ছিল ৭৮.১১ শতাংশ।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম