পঞ্চগড়ে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

পঞ্চগড় প্রতিনিধি
০১ জুলাই ২০২০, ০০:৪০আপডেট : ০১ জুলাই ২০২০, ০০:৪৪

পঞ্চগড় পঞ্চগড়ের বোদা উপজেলায় পুকুরের পানিতে ডুবে সৌরভ হোসেন (৩) ও রাহাত হোসেন (২) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। উপজেলার বেংহারি বনগ্রাম ইউনিয়নের সোনাচান্দি গ্রামের পৃথক দুটি পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়। সৌরভ ওই গ্রামের খলিলুর রহমানের ছেলে এবং রাহাত একই গ্রামের রুবেল হোসেনের ছেলে।

স্থানীয়রা জানান, শিশু দুটি নিজ নিজ বাড়ির পাশেই খেলছিলো। কিছুক্ষণ পর সৌরভকে দেখতে না পেয়ে খোঁজ শুরু করে পরিবারের লোকজন। এক পর্যায়ে বাড়ির পাশের পুকুর থেকে মৃত অবস্থায় সৌরভের মরদেহ উদ্ধার করে স্বজনেরা। সবাই যখন সৌরভের মরদেহ উদ্ধার করতে ব্যস্ত ঠিক সেই সময় খবর আসে রাহাতকেও পাওয়া যাচ্ছে না। পরে তার বাড়ির পাশের পুকুরে খোঁজ করে তারও মরদেহ উদ্ধার করা হয়। ওই দুই শিশুর বাবা-মা বাইরে কাজ করতেন। সবার অগোচরে পুকুরের পানিতে ডুবে তাদের মৃত্যু হতে পারে বলে ধারণা করছেন পরিবারের সদস্য ও গ্রামবাসী।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু হায়দার মো. আশরাফুজ্জামান পৃথক দুটি পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের