চু‌রির মামলার আসামি ধর‌তে ফায়ার সা‌র্ভিসে খবর!

বান্দরবান প্র‌তি‌নি‌ধি
০১ জুলাই ২০২০, ২২:৪৮ আপডেট : ০১ জুলাই ২০২০, ২২:৪৯

বান্দরবান বান্দরবা‌নের কালাঘাটায় এক চু‌রির মামলার পলাতক আসামি ধর‌তে গি‌য়ে বিপা‌কে প‌ড়ে ফায়ার সা‌র্ভিস‌কে খবর দেয় পু‌লিশ। বুধবার (১ জুলাই) বিকা‌লে এ ঘটনা ঘ‌টে। আসামি মো. ফয়সাল হোসেন ওর‌ফে টুটুল (৩০) লিয়াকত আলীর ছে‌লে। তারা কালাঘাটা এলাকার এক‌টি ভাড়া বাসায় থাকেন।

পু‌লিশ ও স্থানীয়রা জানান, কালাঘাটা বাজারের এক‌টি ভাড়া বাসায় ২০১৬ সালের জি,আর ৯৩ /১৬ চুরির মামলার আসামি মো. ফয়সাল আত্ম‌গোপন ক‌রে আ‌ছে এমন গোপন সংবাদ পে‌য়ে বান্দরবান সদর থানার উপপরিদর্শক ‌মো. জিয়াউর রহমানের নেতৃত্বে কয়েকজন পু‌লিশ সদস্য সেখানে যান। এসময় আসা‌মি মো. ফয়সাল হোসেন (টুটুল) পুলিশের উপ‌স্থি‌তি টের পেয়ে বাসার ম‌ধ্যে থাকা গ্যাস সিলিন্ডারে আগুন ধরিয়ে দেন। এ‌তে পু‌লিশ বিপা‌কে প‌ড়ে ফায়ার সা‌র্ভিস‌কে খবর দেয়। ত‌বে ফায়ার সা‌র্ভিস ঘটনাস্থ‌লে পৌঁছার আ‌গেই পু‌লিশ আগুন নি‌ভি‌য়ে আসা‌মি‌কে গ্রেফতার করে।

বান্দরবান সদর থানার উপপরিদর্শক জিয়াউর রহমান ব‌লেন, আসামি‌কে ধর‌তে গে‌লে সে গ্যাস সি‌লিন্ডা‌রে আগুন ধ‌রি‌য়ে দেয়। বড় ধর‌নের অ‌গ্নিকাণ্ডের আশঙ্কায় ফায়ার সা‌র্ভিস‌কে খবর দেই। কিন্তু ফায়ার সা‌র্ভিস পৌঁছার আ‌গেই আগুন নিয়ন্ত্র‌ণে এ‌নে আসা‌মি‌কে গ্রেফতার ক‌রে নি‌য়ে আ‌সি।

এ বিষ‌য়ে বান্দরবান ফায়ার সা‌র্ভি‌সের সহকারী প‌রিচালক মো. কালাম ব‌লেন, আসা‌মিকে ধর‌তে ফায়ার সা‌র্ভিসকে খবর দেওয়ার ঘটনা আ‌মি কখ‌নো শু‌নিনি। আজই প্রথম শুনলাম।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
১০ বছরেও সড়কটি মেরামত হয়নি, হাজারো মানুষের দুর্ভোগ
১০ বছরেও সড়কটি মেরামত হয়নি, হাজারো মানুষের দুর্ভোগ
ইন্দোনেশিয়া-পরীক্ষার আগে হামজা, ‘এটাই আমাদের এখানে আসার মূল কারণ’
ইন্দোনেশিয়া-পরীক্ষার আগে হামজা, ‘এটাই আমাদের এখানে আসার মূল কারণ’
চীনা বিনিয়োগে বাংলাদেশি শিল্প কতটা বড় হচ্ছে?
চীনা বিনিয়োগে বাংলাদেশি শিল্প কতটা বড় হচ্ছে?
প্রথম প্রেমের চিঠি কী করেছিলেন প্রভা
প্রথম প্রেমের চিঠি কী করেছিলেন প্রভা
সর্বাধিক পঠিত
বাংলাদেশে ইউরেনিয়াম আনতে আকাশসীমার অনুমতি কেন দিচ্ছে না, জানালো পাকিস্তান
বাংলাদেশে ইউরেনিয়াম আনতে আকাশসীমার অনুমতি কেন দিচ্ছে না, জানালো পাকিস্তান
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রয়ে বাধা নিয়ে মধ্যরাতে আসিফ নজরুলের পোস্ট
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রয়ে বাধা নিয়ে মধ্যরাতে আসিফ নজরুলের পোস্ট
শহীদ আবু সাঈদের ঘর ও কবরস্থান উন্নয়নে এক কোটি টাকা দেওয়ার ঘোষণা
শহীদ আবু সাঈদের ঘর ও কবরস্থান উন্নয়নে এক কোটি টাকা দেওয়ার ঘোষণা
প্রায় দেড় কোটি রুপি জরিমানা দিয়ে দায়মুক্তি পেলো আদানি গ্রুপ
প্রায় দেড় কোটি রুপি জরিমানা দিয়ে দায়মুক্তি পেলো আদানি গ্রুপ
ঘরে টাকার স্তূপ-স্বর্ণ-গাড়ি, গ্রেফতার মাদক সম্রাজ্ঞী
ঘরে টাকার স্তূপ-স্বর্ণ-গাড়ি, গ্রেফতার মাদক সম্রাজ্ঞী