যমুনার পানি বিপদসীমার ৭৭ সে.মি. ওপরে

জামালপুর প্রতিনিধি
০২ জুলাই ২০২০, ১৬:৪০আপডেট : ০২ জুলাই ২০২০, ১৭:২৯

যমুনার পানি বিপদসীমার ৭৭ সে.মি. ওপরে জামালপুরে যমুনার পানি কিছুটা কমলেও এখনও বিপদসীমার ৭৭ সেন্টি মিটার ওপর দিতে প্রবাহিত হচ্ছে। পানিবৃদ্ধি অব্যাহত রয়েছে ব্রহ্মপুত্র, ঝিনাইসহ অন্যান্য শাখা নদীতে। ফলে অপরিবর্তিত রয়েছে জেলার সার্বিক বন্যা পরিস্থিতি।

বৃহস্পতিবার (২ জুলাই) বিকাল ৩টার দিকে জামালপুর পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) পানি পরিমাপক (গেজ রিডার) আব্দুল মান্নান বিষয়টি নিশ্চিত করেছেন।

অপরদিকে ব্রহ্মপুত্র নদের পানি বাড়ছে। ফলে জামালপুর সদর উপজেলার কিছু কিছু নিচু এলাকায় বন্যা দেখা দিয়েছে।

এদিকে জামালপুর জেলার ৪২ ইউনিয়নের প্রায় তিন লাখেরও বেশি মানুষ পানিবন্দি অবস্থায় রয়েছে। নলকূপ তলিয়ে থাকায় বিশুদ্ধ পানি ও শুকনো খাবারের সংকট দেখা দিয়েছে। এসব এলাকার কাঁচা-পাকা সড়ক তলিয়ে থাকায় বিচ্ছিন্ন হয়ে পড়েছে যোগাযোগ ব্যবস্থা।

বন্যার পানিতে তলিয়ে গেছে জেলার প্রায় ১০ হাজার হেক্টর জমির পাট, আউশ, বাদাম ও সবজিসহ বিভিন্ন ফসল। বন্যাদুর্গত এলাকায় শুকনো খাবার, বিশুদ্ধ পানি ও গো-খাদ্যের সংকট দেখা দিয়েছে বলে জানান দুর্গতরা।

গত ২৪ ঘণ্টায় নতুন করে প্লাবিত হয়েছে মাদারগঞ্জের সিঁধুলী ইউনিয়নের বিস্তীর্ণ এলাকা। পানি ঢুকে পড়ছে সদরের ব্রহ্মপুত্র নদ তীরবর্তী নিম্নাঞ্চলেও। সব মিলিয়ে জেলার ৭ উপজেলার ৪৩টি ইউনিয়নের প্রায় ৪ লাখ মানুষের দিন কাটছে পানিবন্দি অবস্থায়। দুর্গত এলাকায় বিশুদ্ধ পানি, খাবার ও গোখাদ্যের সংকট তীব্র হয়ে উঠেছে।

জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. নায়েব আলী জানান, পুরো জেলার ৪২টি ইউনিয়নের ৪ শতাধিক গ্রামের ৩ লাখ ৮ হাজার মানুষ পানিবন্দি রয়েছে। বানভাসিদের জন্য ৬০ মেট্রিক টন চাল ও নগদ ৬ লাখ টাকা বরাদ্দ করা হয়েছে। এসব ত্রাণ পর্যায়ক্রমে বিতরণ করা হচ্ছে বলেও জানান তিনি।

জামালপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আবু সাঈদ জানান, যমুনা নদীর পানি কমতে শুরু করলেও ব্রহ্মপুত্র নদের পানি বাড়ছে। তবে পানি উন্নয়ন বোর্ডের আশঙ্কা, ভারতে যদি বন্যা হয় তবে বাংলাদেশে দীর্ঘস্থায়ী বন্যা হবে।

/এএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম