করোনা পরীক্ষার জন্য সিরাজগঞ্জে বুথ চালু হচ্ছে

সিরাজগঞ্জ প্রতিনিধি
০৪ জুলাই ২০২০, ১৮:২৬ আপডেট : ০৪ জুলাই ২০২০, ১৮:২৬

করোনা পরীক্ষার জন্য সিরাজগঞ্জে বুথ চালু হচ্ছে

করোনা পরীক্ষায় জন্য সামনের মঙ্গলবার (৭ জুলাই) থেকে সিরাজগঞ্জে চালু করা হচ্ছে দুটি বুথ। বুথে সরাসরি নমুনা পরীক্ষা করে যে কেউ জানতে পারবেন যে, তিনি বাস্তবে করোনায় আক্রান্ত হয়েছেন কিনা। এজন্য মাত্র দুশ টাকা ফি দিতে হবে রোগীকে।

সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল ও শহীদ এম মনসুর আলী মেডিক্যাল কলেজের অ্যাকাডেমিক ভবনে স্থাপিত পিসিআর ল্যাবের নিচ তলায় ওই দুটি বুথ চালু করা হচ্ছে। কোভিড-১৯ আক্রান্ত রোগীদের পলিমার কার্বন র‌্যাপিড (পিসিআর) টেস্টের জন্য গত ১৯ মে শহীদ এম মনসুর আলী মেডিক্যাল কলেজে পিসিআর মেশিন চালু হলেও সরাসরি পরীক্ষার বুথ ছিল না সিরাজগঞ্জে।

শহীদ এম.মনসুর আলী মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ডা. নজরুল ইসলাম শনিবার (৪ জুলাই) জানান, স্থানীয় এমপি প্রফেসর ডা. হাবিবে মিল্লাতের জন্যই রেড ক্রিসেন্টের মাধ্যমে শহীদ এম মনসুর আলী মেডিক্যাল কলেজ ও জেনারেল হাসপাতালে বুথ দুটি সরবরাহ দেয়া হয়েছে। প্রতিদিন কমপক্ষে ১০ জন হতদরিদ্র লোকের পরীক্ষার জন্য দুহাজার টাকা করে মাসিক ৬০ হাজারসহ স্বাস্থ্যকর্মীদের খরচ বাবদ একলাখ টাকা এমপি সাহেব সহায়তা দেবেন।

প্রফেসর ডা. হাবিবে মিল্লাত এমপি বলেন, 'জেলা সদরের হাসপাতালে কোভিড রোগীদের চিকিৎসার জন্য সরকারি নির্দেশনা রয়েছে। সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে পাঁচটি ও শহীদ এম মনসুর আলী মেডিক্যাল কলেজে আটটি ভেন্টিলেটর দেওয়া হলেও দীর্ঘদিন প্যাকেটবন্দি। মেডিক্যাল কলেজে আট বেডের আইসিইউ চালু করতে স্বাস্থ্য অধিদফতরকে অনুরোধ করা হলেও উদ্যোগ নেই।'

তিনি আরও বলেন, 'করোনা পরীক্ষার বুথ দুটি পরিচালনায় সিরাজগঞ্জে সরকারিভাবে টেকনিশিয়ান নেই। বর্তমান পরিস্থিতিতে খণ্ডকালীন চার জনের মাসিক বেতন ও প্রতিদিন ১০ জন দুস্থ মানুষের করোনা পরীক্ষায় মাসিক এক লাখ টাকা সাবসিডির ঘোষণা দিয়েছি।'

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পর্যটন অর্থনীতি-১০: বিশ্বের দরবারে ‘ব্র্যান্ড বাংলাদেশ’ গড়ে তোলার সময় এখনই
পর্যটন অর্থনীতি-১০: বিশ্বের দরবারে ‘ব্র্যান্ড বাংলাদেশ’ গড়ে তোলার সময় এখনই
৩ হাজার কোটি রুপির বেশি মূল্যের মাদক চোরাচালান রুখে দিলো ভারত, ৫ পাকিস্তানি আটক 
৩ হাজার কোটি রুপির বেশি মূল্যের মাদক চোরাচালান রুখে দিলো ভারত, ৫ পাকিস্তানি আটক 
মাদ্রাসার ছাদে খেলতে গিয়ে দগ্ধ ৫ ছাত্রীর ম‌ধ্যে ২ জনের মৃত্যু
মাদ্রাসার ছাদে খেলতে গিয়ে দগ্ধ ৫ ছাত্রীর ম‌ধ্যে ২ জনের মৃত্যু
শাহজালালে ১৬ লাখ টাকার বিদেশি মদ জব্দ
শাহজালালে ১৬ লাখ টাকার বিদেশি মদ জব্দ
সর্বাধিক পঠিত
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রয়ে বাধা নিয়ে মধ্যরাতে আসিফ নজরুলের পোস্ট
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রয়ে বাধা নিয়ে মধ্যরাতে আসিফ নজরুলের পোস্ট
শহীদ আবু সাঈদের ঘর ও কবরস্থান উন্নয়নে এক কোটি টাকা দেওয়ার ঘোষণা
শহীদ আবু সাঈদের ঘর ও কবরস্থান উন্নয়নে এক কোটি টাকা দেওয়ার ঘোষণা
ঘরে টাকার স্তূপ-স্বর্ণ-গাড়ি, গ্রেফতার মাদক সম্রাজ্ঞী
ঘরে টাকার স্তূপ-স্বর্ণ-গাড়ি, গ্রেফতার মাদক সম্রাজ্ঞী
প্রায় দেড় কোটি রুপি জরিমানা দিয়ে দায়মুক্তি পেলো আদানি গ্রুপ
প্রায় দেড় কোটি রুপি জরিমানা দিয়ে দায়মুক্তি পেলো আদানি গ্রুপ
দুদকের বিরুদ্ধে আসিফ মাহমুদের রিট, হাইকোর্টে শুনানির আগেই যা হলো
দুদকের বিরুদ্ধে আসিফ মাহমুদের রিট, হাইকোর্টে শুনানির আগেই যা হলো