চালককে মিষ্টি কিনতে পাঠিয়ে অটোরিকশা চুরির চেষ্টা

বগুড়া প্রতিনিধি
০৪ জুলাই ২০২০, ২০:১২আপডেট : ০৪ জুলাই ২০২০, ২০:২২

বগুড়া বগুড়ায় যাত্রী সেজে কৌশলে চালককে মিষ্টি কিনতে পাঠিয়ে ব্যাটারিচালিত অটোরিকশা চুরির চেষ্টা ব্যর্থ হয়েছে। সদর থানা পুলিশ শনিবার (৪ জুলাই) দুপুরে শহরতলির বড়িয়া বটতলা থেকে অটোরিকশাটি উদ্ধার ও দম্পতিসহ চোর চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে। এ ব্যাপারে অটোরিকশা চালক হাবিব মিয়া তাদের বিরুদ্ধে সদর থানায় মামলা করেছেন। সদর থানার ওসি হুমায়ুন কবির এর সত্যতা নিশ্চিত করেছেন।

চোর চক্রের সদস্যরা হলো-  বগুড়ার সোনাতলা উপজেলার শিকড়ি মধ্যপাড়া গ্রামের মৃত আবদুস সামাদের ছেলে আবদুল হান্নান (৪৮), একই উপজেলার দক্ষিণ আটকরিয়া গ্রামের আফজাল মন্ডলের ছেলে নান্নু ওরফে রানা (৪৫) ও তার স্ত্রী সেলিনা বেগম (৩৫)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, হান্নান, রানা ও সেলিনা শনিবার বেলা ১০টার দিকে গাবতলী উপজেলার নাড়ুয়ামালা হাট থেকে একটি ব্যাটারিচালিত অটোরিকশা ভাড়া করে। বগুড়া শহরের মোহাম্মদ আলী হাসপাতালে যাওয়ার কথা বলে তারা। চালক গাবতলীর রহিমারপাড়ার মৃত নুরু আকন্দের ছেলে হাবিব মিয়া অটোরিকশায় তাদের নিয়ে রওনা হন। বগুড়া শহরতলির সাবগ্রাম হাটের কাছে একটি ফিলিং স্টেশনে পৌঁছলে আরোহীরা থামতে বলে। এ সময় সেখানে মোটরসাইকেলে এক ব্যক্তি আসে। তখন যাত্রীবেশী চোর চক্রের সদস্যরা চালক হাবিবকে বলেন, তারা শ্বশুরবাড়ি যাবেন, মিষ্টি প্রয়োজন। তারা রিকশাচালককে অজ্ঞাত ওই ব্যক্তির সঙ্গে গিয়ে মিষ্টি কিনে আনতে অনুরোধ করে।

মোটরসাইকেল চালক মিষ্টি কিনে দেওয়ার নামে চালক হাবিবকে সাবগ্রাম বাজারে নিয়ে যায়। ওই ব্যক্তি হাবিবকে টাকা দিয়ে মিষ্টি কিনতে দোকানে পাঠায়। হাবিব মিস্টি নিয়ে এসে দেখেন মোটরসাইকেলে থাকা ওই লোক নেই। তিনি দৌড়ে ফিলিং স্টেশনের কাছে গিয়ে দেখেন তার অটোরিকশা ও যাত্রীরাও নেই। তখন হাবিব বিষয়টি টহল পুলিশকে জানান। পুলিশ স্থানীয় জনগণের সহযোগিতায় দ্রুত ধাওয়া করে বড়িয়া বটতলা এলাকা থেকে অটোরিকশাসহ হান্নান, রানা ও সেলিনাকে গ্রেফতার করে। পরে তাদের সদর থানায় সোপর্দ করা হয়।

সদর থানার ওসি হুমায়ুন কবির জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে চোর চক্রের সদস্যরা জানিয়েছেন তারা যাত্রীবেশে কৌশলে ১২টি অটোরিকশা চুরি করেছে। এ ব্যাপারে অটোরিকশা চালক হাবিব মিয়া তাদের বিরুদ্ধে থানায় মামলা করেছেন।

পুলিশ কর্মকর্তা আরও জানান, গ্রেফতারকৃতদের সহযোগিতায় চুরি করা ওইসব রিকশা উদ্ধার করা হবে। এছাড়া তাদের অপর সহযোগীদের গ্রেফতারে অভিযান চলছে।

 

 

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী