পাটকল বন্ধের সিদ্ধান্তের প্রতিবাদে বরিশালে বাসদের বিক্ষোভ

বরিশাল প্রতিনিধি
০৪ জুলাই ২০২০, ২২:০৫ আপডেট : ০৪ জুলাই ২০২০, ২২:১৪

 পাটকল বন্ধের সরকারি সিদ্ধান্তের প্রতিবাদে বরিশালে বাসদের বিক্ষোভ মিছিল

রাষ্ট্রীয় পাটকল বন্ধের গণবিরোধী সিদ্ধান্তের প্রতিবাদে বরিশাল নগরীতে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ)। শনিবার বেলা ১২টায় নগরীর টাউন হলের সামনে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন বাসদ এর আহ্বায়ক প্রকৌশলী ইমরান হাবিব রুমন।

সংগঠনের সদস্য সচিব ডা. মনীষা চক্রবর্তীর সঞ্চালনায় বক্তৃতা করেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের মহানগর শাখার সাংগঠনিক সম্পাদক সুজন শিকদার, সমাজতান্ত্রিক শ্রমক ফ্রন্ট এর বরিশাল জেলা শাখার সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলামসহ অন্যরা।

বক্তারা বলেন, রাষ্ট্রীয় ২৫টি পাটকলে প্রায় ২৬ হাজার শ্রমিক কর্মরত ছিল। করোনার এই মহামারির সময় সরকারিভাবে এই ২৬ হাজার শ্রমিকের পেটে লাথি মেরে তাদের পরিবারকে পথে বসিয়ে দেওয়া হয়। পাটকল আধুনিকায়নের কথা বলে এসব প্রতিষ্ঠানকে ক্ষমতাসীন দলের ব্যবসায়ীদের কাছে বিক্রি করে দেওয়ার চক্রান্ত চলছে।

যেখানে মাত্র ১২০০ কোটি টাকা খরচ করে সরকারিভাবেই পাটকলগুলোর আধুনিকায়ন সম্ভব, সেখানে পাটকল বন্ধ করার জন্য ৫০০০ কোটি টাকা খরচ করা হচ্ছে। বক্তারা অবিলম্বে রাষ্ট্রীয় পাটকল বন্ধের এই গণবিরোধী সিদ্ধান্ত বাতিলের দাবি জানান।

বিক্ষোভ সমাবেশের পূর্বে টাউন হলের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার টাউন হলে এসে শেষ হয়।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সোনা জয়ের পর ভারতের নেতৃত্ব ছাড়লেন হারমানপ্রীত
সোনা জয়ের পর ভারতের নেতৃত্ব ছাড়লেন হারমানপ্রীত
সুন্দরবন ঘেঁষে অবৈধ ১৮ রিসোর্ট বন্ধের নির্দেশ
সুন্দরবন ঘেঁষে অবৈধ ১৮ রিসোর্ট বন্ধের নির্দেশ
বন্দর থেকে জ্বালানির দাম, সরকারের অবস্থান জানালেন তথ্য উপদেষ্টা
বন্দর থেকে জ্বালানির দাম, সরকারের অবস্থান জানালেন তথ্য উপদেষ্টা
মান-অভিমান ভুলে এক মঞ্চে ফিরছেন জিৎ-দেব
মান-অভিমান ভুলে এক মঞ্চে ফিরছেন জিৎ-দেব
সর্বাধিক পঠিত
একসঙ্গে ১৯ ব্যাংকের কার্ড-এটিএম সেবা বন্ধ, ভোগান্তিতে পড়তে পারেন গ্রাহক
একসঙ্গে ১৯ ব্যাংকের কার্ড-এটিএম সেবা বন্ধ, ভোগান্তিতে পড়তে পারেন গ্রাহক
জীবনের নিরাপত্তা চেয়ে থানায় জিডি, আজ গুলি করে হত্যা: বাঁচাতে পারেনি পুলিশ
জীবনের নিরাপত্তা চেয়ে থানায় জিডি, আজ গুলি করে হত্যা: বাঁচাতে পারেনি পুলিশ
কোয়েল মল্লিক কত টাকার মালিক, জানা গেলো হলফনামায়
কোয়েল মল্লিক কত টাকার মালিক, জানা গেলো হলফনামায়
‘৫ লাখ টাকাই লাগবে, এটা ভিপি নুরের নির্দেশ’ অডিও ভাইরাল: যুব অধিকারের সভাপতি বহিষ্কার
‘৫ লাখ টাকাই লাগবে, এটা ভিপি নুরের নির্দেশ’ অডিও ভাইরাল: যুব অধিকারের সভাপতি বহিষ্কার
বিশ্বমঞ্চে চমক দেখালেন সাতক্ষীরার মেয়ে পারমিতা, মা বললেন ‘আনন্দ প্রকাশ করার মতো নয়’
বিশ্বমঞ্চে চমক দেখালেন সাতক্ষীরার মেয়ে পারমিতা, মা বললেন ‘আনন্দ প্রকাশ করার মতো নয়’