ঢাকার সিএমএম আদালতের সামনে ককটেল বিস্ফোরণ, আইনজীবী আহত

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
২৬ নভেম্বর ২০২৬, ১২:৩৭ আপডেট : ২৬ নভেম্বর ২০২৬, ১২:৩৭

ঢাকার  চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে একজন আইনজীবী আহত হয়েছেন। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল ১১টা ১৭ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। এ সময় আদালতপাড়ায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। 

ককটেল বিস্ফোরণের ঘটনায় আহত আইনজীবীকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তাৎক্ষণিকভাবে ওই আইনজীবীর নাম জানা যায়নি।

ঢাকার সিএমএম আদালতের হাজতখানার ইনচার্জ এসআই মোরশেদ আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, আইনজীবী ও সাধারণ জনগণ রাজীব ঘোষ নামে একজনকে সন্দেহভাজন হিসেবে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে। আমরা তাকে হেফাজতে নিয়ে কোতোয়ালি থানা পুলিশকে খবর দেয়। পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করছে।

ককটেল বিস্ফোরণের পর ঢাকা আইনজীবী সমিতির নেতৃবৃন্দ ঘটনাস্থলে উপস্থিত হন। 

ঢাকা আইনজীবী সমিতির অফিস সেক্রেটারি মো. আবজাল হোসাইন মৃধা বলেন, স্বৈরাচারী হাসিনার দোসররা কোর্ট অঙ্গনে নৈরাজ্য সৃষ্টি করতে এ ঘটনা ঘটিয়েছে। আমরা শক্ত হাতে এদের প্রতিহত করতে সদা প্রস্তুত।

এর আগে গত ৯ নভেম্বর সন্ধ্যা ৫টা ২০ মিনিটের দিকে ঢাকার সিএমএম আদালতের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। সেখান থেকে দুইজনকে ধরে পুলিশে দেয় জনতা। সূত্রাপুর থানার এসআই মিজানুর রহমান পরদিন বাদী হয়ে সন্ত্রাস বিরোধীসহ বিস্ফোরক আইনে মামলা দায়ের করেন। পরে আরও কয়েকজনকে এ মামলায় গ্রেফতার করা হয়।

/এআই/আইএএম/
সম্পর্কিত
নাশকতার নেপথ্যে কারা, পুলিশ-প্রশাসনেও নজর গোয়েন্দাদের
ককটেল তৈরির সময় বিস্ফোরণে আ.লীগের কর্মী নিহত, পুলিশ বলছে খারাপ উদ্দেশ্য ছিল
জিয়াউল আহসানের বিরুদ্ধে যুক্তিতর্ক উপস্থাপন ফের ২৬ নভেম্বর
সর্বশেষ খবর
শিশুদের পুষ্টির চাহিদা পূরণে দুধ উৎপাদনে গুরুত্বরোপ খাদ্যমন্ত্রীর
শিশুদের পুষ্টির চাহিদা পূরণে দুধ উৎপাদনে গুরুত্বরোপ খাদ্যমন্ত্রীর
পাঠ্যবই বিতরণে এবার নতুন পরিকল্পনা
পাঠ্যবই বিতরণে এবার নতুন পরিকল্পনা
সারা রাত ছিলেন বাসে, ফজরের নামাজ পড়ে এসে দেখেন জ্বালিয়ে দিয়েছে
সারা রাত ছিলেন বাসে, ফজরের নামাজ পড়ে এসে দেখেন জ্বালিয়ে দিয়েছে
মেসিদের লিগে এবার কী বদল আসছে
মেসিদের লিগে এবার কী বদল আসছে
সর্বাধিক পঠিত
১৬ ডিসেম্বর শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা নিয়ে যা বললেন রণধীর জয়সওয়াল
১৬ ডিসেম্বর শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা নিয়ে যা বললেন রণধীর জয়সওয়াল
বাংলাদেশসহ ১৬ দেশের ওপর নতুন শুল্ক আরোপ করছে যুক্তরাষ্ট্র
বাংলাদেশসহ ১৬ দেশের ওপর নতুন শুল্ক আরোপ করছে যুক্তরাষ্ট্র
এক উপজেলা শহরের গুরুত্বপূর্ণ স্থাপনা ছেয়ে গেছে শেখ হাসিনা ফেরার পোস্টারে
এক উপজেলা শহরের গুরুত্বপূর্ণ স্থাপনা ছেয়ে গেছে শেখ হাসিনা ফেরার পোস্টারে
নাশকতা মামলার বাদী হতে না চাওয়ায় এক ট্রাফিক সার্জেন্ট বরখাস্ত
নাশকতা মামলার বাদী হতে না চাওয়ায় এক ট্রাফিক সার্জেন্ট বরখাস্ত
আমরা ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ নিয়ে নেবো: পশ্চিমবঙ্গের মন্ত্রী
আমরা ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ নিয়ে নেবো: পশ্চিমবঙ্গের মন্ত্রী