বিয়ের আসর থেকে শ্রীঘরে মা-ছেলে

বরিশাল প্রতিনিধি
০৫ জুলাই ২০২০, ০৯:৪৩আপডেট : ০৫ জুলাই ২০২০, ১৭:৫১

আটক তিন জন শুক্রবার (৩ জুলাই) রাতে আগৈলঝাড়া উপজেলার ঐচারমাঠ গ্রামের মৃদুল মল্লিকের সঙ্গে কালকিনির চরবাহাদুরপুর গ্রামের জগদীশ মণ্ডলের মেয়ে নবম শ্রেণির ছাত্রী কেয়া মণ্ডলের বিয়ের প্রস্তুতি চলছিল। বিয়ের আয়োজন করা হয় বরের বাড়িতে। কিন্তু বিধি বাম। বিয়ের আসরে এসে উপস্থিত হয় ভ্রাম্যমাণ আদালত। বাল্য বিয়ের অপরাধে বর ও বরের মাসহ তিন জনকে ৬ মাসের কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠানো হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা চৌধুরী রওশন ইসলাম। তিনি বলেন, বাল্য বিয়ের অপরাধে আটককৃতদের কারাদণ্ড দিয়ে শনিবার (৪ জুলাই) দুপুরে বরিশাল কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।

সাজাপ্রাপ্তরা হলো, বর মৃদুল মল্লিক, তার মা সরস্বতী মল্লিক ও স্থানীয় সুব্রত মল্লিক। 

আগৈলঝাড়া থানার এসআই সুশান্ত কুমার জানান, শুক্রবার রাতে উপজেলার রত্নপুর ইউনিয়নের ঐচারমাঠ গ্রামের মৃদুল মল্লিকের সঙ্গে চরবাহাদুরপুর গ্রামের জগদীশ মণ্ডলের মেয়ের বিয়ের প্রস্তুতি চলছিল বরের বাড়িতে। গোপন সংবাদের ভিত্তিতে ওই বাড়িতে গিয়ে বাল্যবিয়ে বন্ধ করে দেই এবং  তিন জনকে আটক করে থানায় নিয়ে আসি।

তিনি আরও জানান,  শুক্রবার রাতেই বরসহ ওই তিন জনকে ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা চৌধুরী রওশন ইসলামের কাছে হাজির করা হয়। বাল্য বিয়ের আয়োজন করায় প্রত্যেককে ৬ মাস করে সাজা দেন বিচারক। 

/এসটি/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আইপিএল নিলামের ভেন্যু চূড়ান্ত, এবার গোয়া
আইপিএল নিলামের ভেন্যু চূড়ান্ত, এবার গোয়া
ইউক্রেনের পরিবহন খাতে রাশিয়ার হামলায় নিহত ২
ইউক্রেনের পরিবহন খাতে রাশিয়ার হামলায় নিহত ২
র‍্যাগিংসহ নানা অপরাধে সাজা পেলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৯৯ শিক্ষার্থী
র‍্যাগিংসহ নানা অপরাধে সাজা পেলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৯৯ শিক্ষার্থী
ভ্রমণে ত্বকের যত্নের ‘ট্রাভেল কিটে’ থাকুক এই ৩ সামগ্রী
ভ্রমণে ত্বকের যত্নের ‘ট্রাভেল কিটে’ থাকুক এই ৩ সামগ্রী
সর্বাধিক পঠিত
আলোচিত সেই দুই হোটেল বন্ধের নির্দেশ
আলোচিত সেই দুই হোটেল বন্ধের নির্দেশ
ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়াই ৮ হাজার ৫৪২ নিয়োগ
ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়াই ৮ হাজার ৫৪২ নিয়োগ
‘আইনের প্রতি সম্মান দেখিয়ে’ সাবেক পিপিকে থানায় নিয়ে গেলেন আইনজীবী নেতারা
‘আইনের প্রতি সম্মান দেখিয়ে’ সাবেক পিপিকে থানায় নিয়ে গেলেন আইনজীবী নেতারা
রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে জাতিসংঘ দূতের সঙ্গে প্রধানমন্ত্রীর আলোচনা
রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে জাতিসংঘ দূতের সঙ্গে প্রধানমন্ত্রীর আলোচনা
কুড়িগ্রাম কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপপরিচালককে স্ট্যান্ড রিলিজ
কুড়িগ্রাম কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপপরিচালককে স্ট্যান্ড রিলিজ