ইউক্রেনের পরিবহন খাতে রাশিয়ার হামলায় নিহত ২

আন্তর্জাতিক ডেস্ক
২৩ সেপ্টেম্বর ২০২৬, ২০:৩৪আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২৬, ২০:৩৪

ইউক্রেনজুড়ে বেসামরিক পরিবহন অবকাঠামো লক্ষ্য করে নতুন করে হামলা চালিয়েছে রাশিয়া। বুধবার (২৩ সেপ্টেম্বর) পরিচালিত এই হামলায় দেশটির রেলপথ, পেট্রোল পাম্প এবং নৌ পরিবহন ক্ষতিগ্রস্ত হয়েছে এবং অন্তত দুইজন নিহত হয়েছেন।

কিয়েভ ও এর আশপাশের অঞ্চলে একটি পেট্রোল পাম্পে হামলায় আহত এক ৪২ বছর বয়সী ব্যক্তি পরবর্তীতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তা ছাড়া কাজ শেষে বাড়ি ফেরার পথে স্প্লিন্টারের আঘাতে আহত হয়েছেন এক রেলকর্মী।

ইউক্রেনীয় রেলওয়ের প্রধান ওলেক্সান্দর পার্তসোভস্কি জানান, কিয়েভের রেল নেটওয়ার্ক আগুনের মুখে পড়েছে। তিনি কেন্দ্রীয় স্টেশন ব্যবহারকারী যাত্রীদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানান।

হামলা বিস্তৃত হয়েছে ইউক্রেনের লোহিত ও কৃষ্ণসাগরীয় নৌপথেও। ওডেসা অঞ্চলের গভর্নর ওলেগ কিপার জানান, ওডেসা বন্দরের কাছে অ্যান্টিগুয়া ও বারবুডার পতাকাবাহী একটি মালবাহী জাহাজে রুশ হামলায় ইউক্রেনীয় ক্যাপ্টেন নিহত হয়েছেন। ২০০২ সালে যুদ্ধ শুরুর পর থেকে এ পর্যন্ত অন্তত ২২৬টি বেসামরিক ও বাণিজ্যিক জাহাজ হামলার শিকার হয়েছে বলে জানিয়েছে তুরস্কের আইএমইএকে চেম্বার অব শিপিং।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি অভিযোগ করে বলেছেন, পরিবহন ও অন্যান্য অবকাঠামোতে হামলার মাধ্যমে রাশিয়া অর্থনীতিকে পঙ্গু করে দেওয়া এবং মানুষের জীবন ধ্বংস করার চেষ্টা করছে।

অন্যদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, কিয়েভ অঞ্চলের হামলায় ইউক্রেনীয় সশস্ত্র বাহিনীর ড্রোন তৈরির গোডাউন ও কারখানাগুলোকে নিশানা করা হয়েছিল। একইভাবে ওডেসা অঞ্চলেও সামরিক সরঞ্জাম বহনকারী জাহাজ ও সরঞ্জাম উৎপাদনকারী কেন্দ্রকে লক্ষ্যবস্তু করা হয়।

সূত্র: উইয়ন নিউজ

/এএ/
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
এল নিনোর প্রভাবে সাড়ে চার লাখের বেশি মানুষের মৃত্যুর শঙ্কা
যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় নতুন কিছু নেই: ইরান
সর্বশেষ খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে গ্রেফতার করতে গিয়ে পালাতে সহায়তার অভিযোগ, এসআই ক্লোজড
নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে গ্রেফতার করতে গিয়ে পালাতে সহায়তার অভিযোগ, এসআই ক্লোজড
আইপিএল নিলামের ভেন্যু চূড়ান্ত, এবার গোয়া
আইপিএল নিলামের ভেন্যু চূড়ান্ত, এবার গোয়া
সর্বাধিক পঠিত
আলোচিত সেই দুই হোটেল বন্ধের নির্দেশ
আলোচিত সেই দুই হোটেল বন্ধের নির্দেশ
ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়াই ৮ হাজার ৫৪২ নিয়োগ
ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়াই ৮ হাজার ৫৪২ নিয়োগ
‘আইনের প্রতি সম্মান দেখিয়ে’ সাবেক পিপিকে থানায় নিয়ে গেলেন আইনজীবী নেতারা
‘আইনের প্রতি সম্মান দেখিয়ে’ সাবেক পিপিকে থানায় নিয়ে গেলেন আইনজীবী নেতারা
রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে জাতিসংঘ দূতের সঙ্গে প্রধানমন্ত্রীর আলোচনা
রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে জাতিসংঘ দূতের সঙ্গে প্রধানমন্ত্রীর আলোচনা
কুড়িগ্রাম কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপপরিচালককে স্ট্যান্ড রিলিজ
কুড়িগ্রাম কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপপরিচালককে স্ট্যান্ড রিলিজ