বিপুল পরিমাণ সরকারি ও আমদানি নিষিদ্ধ ওষুধ জব্দ

ঝিনাইদহ প্রতিনিধি
০৫ জুলাই ২০২০, ২০:০৬আপডেট : ০৫ জুলাই ২০২০, ২০:১১

জব্দ করা ওষুধ ঝিনাইদহ শহরের চাকলাপাড়ার একটি বাড়ি থেকে বিপুল পরিমাণ সরকারি এবং আমদানি নিষিদ্ধ ওষুধ জব্দ করেছে র‌্যাব। রবিবার (৫ জুলাই) দুপুরে এ অভিযান চালায় র‌্যাব। এ সময় দীপক বিশ্বাস নামে একজনকে আটক করা হয়। র‌্যাব-৬, সিপিসি-২ ঝিনাইদহ ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম এ তথ্য নিশ্চিত করেন।

আটককৃত দীপক বিশ্বাস ওই এলাকার দীলিপ বিশ্বাসের ছেলে।

মাসুদ আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। এ সময় বাড়ি তল্লাশি করে ১৪ কার্টন ওষুধ উদ্ধার করা হয়। আটক করা হয় বাড়ির মালিক দিপক বিশ্বাসকে।

র‌্যাব আরও জানায়, ঢাকার মিটফোর্ড হাসপাতাল থেকে এই সরকারি ওষুধ ঝিনাইদহে আনা হয়েছে। এগুলো ঝিনাইদহ ও আশপাশের জেলার গ্রামাঞ্চলের চিকিৎসকদের মাধ্যমে বিক্রি করা হয় বলে আটক ব্যক্তি প্রাথমিকভাবে স্বীকার করেছেন। এ ঘটনায় সদর থানায় মামলার প্রস্তুতি চলছে।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী