করোনা উপসর্গ নিয়ে মান্দা উপজেলা চেয়ারম্যানের মৃত্যু

নওগাঁ প্রতিনিধি
০৬ জুলাই ২০২০, ১৩:৪২আপডেট : ০৬ জুলাই ২০২০, ১৩:৪৬

স ম জসিম উদ্দিন নওগাঁর মান্দা উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা স ম জসিম উদ্দিন করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন। সোমবার (৬ জুলাই) সকাল ৮টায় রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মান্দা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুহাম্মদ মশিউর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

মান্দা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা  বলেন, ‘জ্বর, সর্দি ও শ্বাসকষ্ট নিয়ে বৃহস্পতিবার (২ জুলাই) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তাকে নিয়ে আসা হয়। আমরা করোনাভাইরাস পরীক্ষা করার জন্য পরামর্শ দিয়েছিলাম। সেদিন তিনি নমুনা দেননি। পরে বেশি অসুস্থ হয়ে পড়লে শনিবার সকাল ৭টার দিকে আবারও তাকে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। এ সময় আমরা তাকে প্রাথমিক চিকিৎসা দিই এবং করোনা নমুনা সংগ্রহ করা হয়। এরপর অবস্থা গুরুতর হওয়ায় অক্সিজেন দিয়ে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের ৩০ নম্বর করোনা ইউনিটে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি সোমবার সকালে মারা যান। তবে করোনা রিপোর্ট এখনও পাওয়া যায়নি।’

জসিম উদ্দিনের মৃত্যুতে উপজেলায় শোকের ছায়া নেমে এসেছে।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী