করোনায় শেরপুর সেক্টর কমান্ডার্স ফোরামের সহ-সভাপতির মৃত্যু

শেরপুর প্রতিনিধি
০৬ জুলাই ২০২০, ১৬:৩৬আপডেট : ০৬ জুলাই ২০২০, ১৬:৩৮

বীর মুক্তিযোদ্ধা আব্দুল হালিম উকিল করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন শেরপুরের রাজনীতিবিদ ও জেলা সেক্টর কমান্ডার্স ফোরামের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল হালিম উকিল (ইন্না লিল্লাহি...রাজিউন)। রবিবার (৫ জুলাই) দিবাগত রাত সাড়ে বারোটার দিকে রাজধানীর উত্তরার কুয়েত মৈত্রী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৪ বছর। তিনি জেলার নালিতাবাড়ী উপজেলার বাসিন্দা। আমৃত্যু এই নেতা আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন।

শেরপুরের সিভিল সার্জন ডা. আনোয়ারুর রউফ জানান, ২৫ জুন আব্দুল হালিম উকিল করোনা শনাক্ত হন। এর পরপরই তিনি উন্নত চিকিৎসার জন্য ঢাকায় চলে যান।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি জিয়াউল হক জানান, আব্দুল হালিম নালিতাবাড়ী উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি। এছাড়া তিনি দুই বার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও দুই বার পৌর মেয়র ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

এদিকে তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন স্থানীয় এমপি ও সাবেক কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরীসহ জেলার সর্বস্তরের নেতাকর্মী। মৃতের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন জেলার মুক্তিযোদ্ধারা।

জেলা সেক্টর কমান্ডার্স ফোরামের সাধারণ সম্পাদক ফকির আখতারুজ্জামান বলেন, ‘আব্দুল হালিম উকিল সেক্টর কমান্ডার্স ফোরাম শেরপুর শাখার সহ-সভাপতি ও বর্তমান জেলা আওয়ামী লীগের সদস্য। এছাড়া তিনি কেন্দ্রীয় কৃষক লীগের সাবেক নেতা। আজ সোমবার বাদ আছর নালিতাবাড়ীতে ওই নেতার বাস ভবনে জানাজা শেষে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হবে।’   

জেলা করোনা সম্পর্কিত তথ্য নিশ্চিতকারী কর্মকর্তা ডা. মোবারক হোসেন জানান, এ পর্যন্ত  জেলায় করোনা আক্রান্তের সংখ্যা ২৫০ জন। এবং এর মধ্যে সুস্থ হয়েছেন ২১৫জন। আর মৃত্যু হয়েছে তিন জনের।

এক প্রশ্নের জবাবে তিনি জানান, করোনা আক্রান্ত হয়ে আব্দুল হালিম উকিল ঢাকায় মারা গেছেন। এখন স্বাস্থ্য অধিদফতরের প্রতিদিনের প্রেস ব্রিফিং এর তথ্য হাতে আসার পর বলা যাবে করোনায় মৃত্যৃবরণকারী ওই নেতার তথ্য শেরপুরের স্বাস্থ্য বিভাগ নথিভুক্ত করবে কিনা।

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে