করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে ৩ জনের মৃত্যু

বগুড়া প্রতিনিধি
০৭ জুলাই ২০২০, ১৮:১৬আপডেট : ০৭ জুলাই ২০২০, ১৮:৩০

বগুড়া বগুড়ায় করোনা আক্রান্ত হয়ে এক ব্যবসায়ী এবং উপসর্গ নিয়ে আরও দুই জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৭ জুলাই) তাদের মৃত্যু হয়।

সকালে মোহাম্মদ আলী হাসপাতালের আইসোলেশনে করোনা আক্রান্ত এক প্রসাধন ব্যবসায়ীর মৃত্যু হয়। বিকালে কোয়ান্টাম ফাউন্ডেশনের সদস্যরা স্বাস্থ্যবিধি মেনে তাকে দাফন করেন।

অন্যদিকে টিএমএসএস মেডিক্যাল কলেজ (টিএমসি) ও রফাতউল্লাহ কমিউনিটি হাসপাতালে দুপুরে করোনা উপসর্গ নিয়ে এক ব্যক্তির (৬৫) মৃত্যু হয়েছে। তিনি নাটোরের লালপুর উপজেলার ইসলামপুরের বাসিন্দা। প্রচণ্ড শ্বাসকষ্টে আক্রান্ত হলে সোমবার রাত ১২টার দিকে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় সোয়া ১টার দিকে তিনি মৃত্যুবরণ করেন। তার নমুনা সংগ্রহ করা হয়েছে।

এছাড়া গাইবান্ধার গোবিন্দগঞ্জের মহিমাগঞ্জের আরও এক ইটভাটা ব্যবসায়ী (৬৫) সকালে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালের আইসোলেশনে মারা গেছেন। তিনি করোনা উপসর্গ নিয়ে সোমবার রাতে আইসোলেশনে ভর্তি হন। তার শরীর থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের